× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় যুবলীগ নেতা

মৌলভীবাজার প্রতিবেদক

প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:২৬ পিএম

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৫ ২০:১৫ পিএম

বড়লেখা উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদির। ছবি : সংগৃহীত

বড়লেখা উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদির। ছবি : সংগৃহীত

মৌলভীবাজারের বড়লেখায় প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিয়েছেন উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদির।

শনিবার (৮ ফেব্রুয়ারি) বেলা আড়াইটার দিকে তিন ঘণ্টার জন্য মুক্তি পেয়ে পুলিশি পাহারায় তিনি মায়ের জানাজায় অংশ নেন। পরে জানাজা শেষে তাকে আবার কারাগারে পাঠানো হয়েছে।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাইয়ূম বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, যুবলীগ নেতা আব্দুল কাদিরের মা ছমিরুন নেছা শুক্রবার সন্ধ্যায় বার্ধক্যজনিত কারণে উপজেলার তালিমপুর গ্রামের নিজবাড়িতে মারা যান। পরে মায়ের জানাজায় অংশ নেওয়ার সুযোগ দিতে প্যারোলে মুক্তি চেয়ে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের কাছে লিখিতভাবে আবেদন করে তার পরিবার। এর প্রেক্ষিতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বুলবুল আহমেদ শনিবার বেলা আড়াইটা থেকে সাড়ে ৫টা পর্যন্ত তিন ঘণ্টার জন্য তাকে প্যারোলে মুক্তি দেন। এর পর কাদির পুলিশি পাহারায় নিজের বাড়িতে যান এবং আছরের নামাজের পর তালিমপুর জামে মসজিদে মায়ের জানাজায় অংশ নেন। জানাজা শেষে তাকে পুনরায় জেলা কারাগারে পাঠানো হয়।

গত বছরের ৫ সেপ্টেম্বর রাতে যৌথবাহিনী যুবলীগ নেতা কাদিরকে তার বাড়ি থেকে আটক করে। এক যুবদল নেতার করা মামলায় সন্দিগ্ধ আসামি হিসাবে তাকে কারাগারে পাঠানো হয় তখন। পরে ৮ সেপ্টেম্বর তিনি জামিনে মুক্তি পান। পরবর্তীতে ৩০ নভেম্বর বড়লেখা পৌর শহরে অবস্থিত নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে পুলিশ পুনরায় তাকে আটক করে। এবার বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় গ্রেপ্তার দেখিয়ে তাকে কারাগারে পাঠায়। এর পর থেকে তিনি কারাগারে রয়েছেন।

ওসি মো. আব্দুল কাইয়ূম বলেন, ‘যুবলীগ নেতা আব্দুল কাদির তার মায়ের জানাজায় অংশ নিতে আদালতের নির্দেশে কয়েক ঘণ্টার প্যারোলে মুক্তি পান। জানাজা শেষে পুলিশি পাহারায় তাকে আবার কারাগারে পাঠানো হয়েছে।’

মৌলভীবাজারের জেল সুপার মো. মজিবুর রহমান মজুমদারের মুঠোফোনে শনিবার বিকেলে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা