× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গয়াল প্রজাতির নীলগাই উদ্ধার

বাগাতিপাড়া (নাটোর) প্রতিবেদক

প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:৪৭ পিএম

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:০৮ পিএম

উদ্ধারকৃত গয়াল প্রজাতির নীলগাই । প্রবা ফটো

উদ্ধারকৃত গয়াল প্রজাতির নীলগাই । প্রবা ফটো

নাটোরের বাগাতিপাড়া উপজেলার দয়ারামপুর ইউনিয়নের শেখপাড়া এলাকা থেকে গয়াল প্রজাতির একটি নীলগাই উদ্ধার করেছে স্থানীয়রা। শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে শেখপাড়ার একটি পেয়ারাবাগান থেকে প্রাণীটি উদ্ধার করা হয়। 

স্থানীয় সূত্র জানায়, নীলগাইটি উদ্ধারের পর সেটি স্থানীয় ইউপি সদস্য আব্দুস সালামের বাড়ির সামনে রাখা হয়। পরে নীলগাই উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে দেখার জন্য উৎসুক মানুষের ভিড় জমে। পরে পুলিশ ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তারা সেখান থেকে সেটি হেফাজতে নেন। 

বাগাতিপাড়া মডেল থানার ওসি রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। 

এ বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবু হায়দার আলী বলেন, ‘জনতার তাড়া খেয়ে গয়াল প্রজাতির নীলগাইটি দীর্ঘক্ষণ দৌড়ানো ও বিভিন্ন স্থানে পড়ে গিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়েছে। এতে বেশ অসুস্থ হয়ে পড়ায় প্রাণীটিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।’ 

উপজেলা নির্বাহী কর্মকর্তা হা-মীম তাবাসসুম প্রভা বলেন, ‘বন্য প্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন অনুযায়ী গয়াল প্রজাতির নীলগাইটি বন্য প্রাণী ও প্রকৃতি বিভাগের কাছে হস্তান্তর করা হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা