× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রামগঞ্জে পোলট্রি ফার্মে দুর্বৃত্তের আগুন, ৩ লাখ টাকার ক্ষতি

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিবেদক

প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:১৯ পিএম

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:৫৭ পিএম

পোলট্রি ফার্মটিতে মুরগির বাচ্চা পুড়ে ছাই হয়ে গেছে। প্রবা ফটো

পোলট্রি ফার্মটিতে মুরগির বাচ্চা পুড়ে ছাই হয়ে গেছে। প্রবা ফটো

লক্ষ্মীপুরের রামগঞ্জে দুর্বৃত্তের দেওয়া আগুনে একটি পোলট্রি ফার্মে দুই হাজার মুরগির বাচ্চা পুড়ে মারা গেছে।

এ ঘটনায় শনিবার (৮ ফেব্রুয়ারি) সকালে ভুক্তভোগী রাশেদ আলমের বাবা মুনছুর আহমেদ বাদী হয়ে রামগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করেন।

এর আগে শুক্রবার রাত আনুমানিক ২টার দিকে উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের ৭ নম্বর কাওয়ালিডাঙ্গার পূর্বপাড়া দীঘিরপাড়ের বড়বাড়িতে এ ঘটনা ঘটে। এতে মুরগির বাচ্চাসহ আংশিক অবকাঠামো পুড়ে প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাশার বিষয়টি নিশ্চিত করেছেন।

ফার্ম মালিক রাশেদ বলেন, ‘শুক্রবার রাত দেড়টার দিকে ফার্ম থেকে বাসায় যাই। এর পর ২টার দিকে আগুন জ্বলতে দেখেন আমার জ্যাঠাতো ভাই সুমন ও তার স্ত্রী। তারা আমাদের ডেকে তুলেন। পরে আমাদের ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসেন। পাশের পুকুরের পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ততক্ষণে ফার্মে থাকা আমার দুই হাজার মুরগির বাচ্চা আগুনে পুড়ে যায়।’

তিনি বলেন, ‘অজ্ঞাত দুর্বৃত্তরা ফার্মে আগুন দিয়েছে। এতে ফার্মের মুরগির বাচ্চাসহ আংশিক অবকাঠামো পুড়ে ৩ লাখ লাখ টাকার ক্ষতি হয়েছে। অনেক ঋণ নিয়ে ফার্মটি গড়ে তুলি। দুর্বৃত্তের আগুনে আমার স্বপ্ন পুড়ে ছাই হয়ে গেল। আমি এর বিচার চাই।’

ভুক্তভোগীর জ্যাঠাতো ভাই সুমন বলেন, ‘রাত ১টা পর্যন্ত সবকিছু ঠিকঠাক ছিল। ২টার পর হঠাৎ দেখি ফার্মে আগুন জ্বলছে। পরিকল্পিতভাবে শত্রুতার জেরেই দুর্বৃত্তরা এমন ঘটনা ঘটিয়েছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই।’

ভুক্তভোগী রাশেদের বাবা মুনছুর আহমেদ বলেন, ‘গত কয়েক বছর যাবত বাড়ির পাশে পুকুর পাড়ে মুরগি লালন-পালন করে বিক্রি করে আসছি। আজকের আগুনের ঘটনায় লেলিহান শিখা থেকে মুরগির বাচ্চা বাঁচাতে গিয়ে হাতের কয়েকটা অংশ দগ্ধ হয়েছে আমার।’

ওসি মো. আবুল বাশার বলেন, ‘এ ঘটনায় একটি একটি অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগীর পরিবার। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা