× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গোসলে নেমে নিখোঁজের ৩ দিন পর ভাই-বোনের লাশ উদ্ধার

মাদারীপুর প্রতিবেদক

প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:২৪ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

মাদারীপুরের কুমার নদের গোসলে নেমে নিখোঁজের তিনদিন পর দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। শনিবার (৮ ফেব্রুয়ারি) সকালে মাদারীপুর সদর উপজেলার রাস্তি ও চর রুপাইয়া এলাকার কুমার নদীর তীর থেকে মরদেহ দু’টি উদ্ধার হয়।

মারা যাওয়া দুই শিশু হলো— বরিশাল জেলার গৌরনদী উপজেলার লিটন মাতুব্বরের মেয়ে কুলসুম আক্তার (১২) ও ছেলে মিরাজ মাতুব্বর (৭)। তারা স্থানীয় একটি মাদরাসার শিক্ষার্থী ছিল।

পুলিশ ও স্থানীয়রা জানায়, তিন মেয়ে ও এক ছেলে নিয়ে মাদারীপুর শহরের তরমুগরিয়া এলাকায় ভাড়া বাসায় থাকেন লিটন মাতুব্বর ও মনোয়ারা বেগম দম্পতি। গত ৫ ফেব্রুয়ারি দুপুর ১টার দিকে বাড়ির পাশের কুমার নদীতে গোসলে গিয়ে নিখোঁজ হয় ভাই-বোন। পরে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল তাদের উদ্ধারে নামে। বিকাল ৫টা পর্যন্ত তাদের কোনো সন্ধান না পেয়ে অভিযান বন্ধ রাখেন তারা। পরে শনিবার সকালে কুমার নদের বালু ঘাটে মিরাজ ও কুলসুমের মরদেহ ভেসে উঠে। পরে স্থানীয়রা মরদেহ দুটি উদ্ধার করে।

তবে তার বাবা লিটন মাতুব্বর বলেন, ‘আল্লাহ আমারে এ কোন শাস্তি দিল। আমি তো কোনো অন্যায় কাজ করি না। আমার দুই সন্তান সে কেড়ে নিল। 

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারকে বুঝিয়ে দেওয়া হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা