× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মাঘের শেষে শীতে কাঁপছে চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গা প্রতিবেদক

প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৫ ১০:৩১ এএম

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৫ ১০:৫২ এএম

দক্ষিণ-পশ্চিমের জেলা চুয়াডাঙ্গায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। প্রবা ফটো

দক্ষিণ-পশ্চিমের জেলা চুয়াডাঙ্গায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। প্রবা ফটো

মাঘের শেষের দিকে দেশের দক্ষিণ-পশ্চিমের জেলা চুয়াডাঙ্গায় আবারও দাপট দেখাচ্ছে শীত।  দুই দিনে তাপমাত্রার পারদ নেমেছে ১০ ডিগ্রির নিচে। উত্তরের হিম বাতাসে শীত বেশি অনুভূত হচ্ছে। বিপাকে পড়েছে খেটে খাওয়া মানুষ।

আজ শনিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ৯টায় এ জেলায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে জেলার ওপর দিয়ে।

এর আগে সকাল ৬টায় চুয়াডাঙ্গায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ১০ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার ছিল ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার ছিল ১৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এক দিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে ৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। হিমেল হাওয়ায় কনকনে শীত অনুভূত হচ্ছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রৌদ্রময় আবহাওয়া দেখা দিচ্ছে। হিমেল হাওয়ায় তীব্র শীত অনুভূত হচ্ছে।

পল্লী চিকিৎসক মিজানুর রহমান জানান, ‘মাঘে শীত তেমন ছিল না। গত দুই দিন কনকনে শীত। সকালে বের হতে দেরি হচ্ছে। রোগীরা বসে আছে তাই সকালবেলায় বের হচ্ছি। শীতে কষ্টে হচ্ছে।’

কাঠ ব্যবসায়ী জামাত আলী বলেন, ‘গাছ কেটে স-মিলে নিতে হবে। সকালবেলা শীতে কাবু হওয়ার দশা। কাজ শুরু করতে বেলা হয়ে যাচ্ছে। তবে সকালবেলায় রোদ আছে। একটু ভালো লাগছে।’

চুয়াডাঙ্গা আবহাওয়া পর্যবেক্ষণাগারের জ্যেষ্ঠ পর্যবেক্ষক রকিবুল হাসান জানান, আজ থেকে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এ অঞ্চলে। আগামী দুই দিন তাপমাত্রার পারদ আরও কমতে পারে। তবে দিনে রোদ থাকবে। রাতে শীত অনুভূত হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা