× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়ি ভাঙচুর, স্থানীয়দের হামলায় আহত ১৫

গাজীপুর প্রতিবেদক

প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৫ ০২:৩০ এএম

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৫ ১১:৪০ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী, গাজীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম মোজাম্মেল হকের বাড়ি ভাঙচুর করেছে বিক্ষুব্ধ জনতা। ভাঙচুর চলাকালে ডাকাত সন্দেহে হামলা চালিয়ে ১৫ জনকে আহত করেছে স্থানীয়রা।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে  মহানগরের ৩১ নম্বর ওয়ার্ড ধীরাশ্রম দাক্ষিণখানে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানায়, সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের পৈতৃকবাড়ি থেকে রাত ১০টার দিকে ডাকাত ডাকাত চিৎকার শোনা যায়। একপর্যায়ে এলাকাবাসী বেরিয়ে ধাওয়া দিলে অনেকে দৌড়ে পালিয়ে যায়। তবে কয়েকজন ধরা পড়ে এবং তাদের এলাকাবাসী মারধর করে। এ সময় হামলায় অন্তত ১২-১৫ জন গুরুতর আহত হয়। তাদের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গাজীপুর সদর থানার ওসি আরিফুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় আহত ১৫ জন শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তবে আহতের সংখ্যা আরও বেশি। তিনি জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় কেউ নিহত হয়নি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা