× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ক্ষতিপূরণ না দেওয়ায় পাট বোঝাই ট্রাকে আগুন!

নারায়ণগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৫ ২২:৩৫ পিএম

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৫ ২২:৪৪ পিএম

পাট বোঝাই ট্রাকে আগুন। প্রবা ফটো

পাট বোঝাই ট্রাকে আগুন। প্রবা ফটো

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার নাসিম ওসমান ৩য় শীতলক্ষ্যা সেতুতে পাট বোঝাই একটি ট্রাকে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে টোল প্লাজার ইজারাদারের বিরুদ্ধে।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১২টায় বন্দর উপজেলা ফরাজিকান্দায় নাসিম ওসমান ৩য় শীতলক্ষ্যা সেতু টোল প্লাজার সামনে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে বন্দর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ট্রাক চালক আব্দুল মজিদ জানান, গত বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাত ৮টায় কিশোরগঞ্জ থেকে পাট নিয়ে ফতুল্লার কাশিপুর ইয়াছিন জুট মিলে যাচ্ছিলেন। রাত সাড়ে ৩টায় ট্রাকটি বন্দরে নাসিম ওসমান ৩য় শীতলক্ষ্যা সেতুর টোল প্লাজার সামনে পৌঁছালে অসাবধানতাবশত সিসি ক্যামেরাটি ভেঙে যায়। এরপর উত্তেজিত টোলপ্লাজার কর্মচারীরা তার সঙ্গে মারমুখী আচরণ করে এবং গাড়ির চাবি ও কাগজপত্র জোরপূর্বক নিয়ে নেয়। পরে তারা ১ লাখ ৭৪ হাজার টাকা ক্ষতিপূরণের দাবি করে এবং ট্রাকটি আটক রাখে। ক্ষতিপূরণের টাকা না দেওয়ায় শুক্রবার দুপুরে টোলপ্লাজার কর্মচারীরা ট্রাকে আগুন দিয়ে দেয়। এতে সব মালামাল পুড়ে যায়।

এ ঘটনায় পাট মালিক সুজিত সাহা জানান, ‘অগ্নিকাণ্ডে পাট পুড়ে গিয়ে ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।’

এ ব্যাপারে টোলপ্লাজা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা