× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বুলডোজার কর্মসূচি

বিভিন্ন জেলায় আরও যত ভাঙচুর-আগুন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৫ ২২:৩১ পিএম

কিশোরগঞ্জে সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা।

কিশোরগঞ্জে সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা।

বিক্ষুব্ধ ছাত্র-জনতার ‘বুলডোজার মিছিল’-এর রেশ গত বুধ ও বৃহস্পতিবার শুক্রবার (৭ ফেব্রুয়ারি)ও ছিল। এ সময় দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের এমপি ও প্রভাবশালী নেতাদের বাড়ি ভাঙচুর, লুট ও আগুনের ঘটনা ঘটে। ভাঙা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ও ভাস্কর্য।

কিশোরগঞ্জে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বাসভবন ও জেলা আওয়ামী লীগের কার্যালয় গুঁড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। নোয়াখালীতে সাবেক এমপি মোহাম্মদ আলীর বাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগের সময় ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। ফেনীতে সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমের বাড়ি ও ফেনী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ভাঙচুর চালানো হয়।

মধ্যাঞ্চলীয় অফিস জানায়, বৈষম্যবিরোধী ছাত্র-জনতা গত বৃহস্পতিবার রাতে কিশোরগঞ্জে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বাসভবন ও জেলা আওয়ামী লীগের কার্যালয় বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে। এ ছাড়াও রাতভর আওয়ামী লীগ অফিসসহ শহরের বিভিন্ন স্থাপনা গুঁড়িয়ে দিয়ে স্বৈরাচারের চিহ্ন মুছে দেয়। এ ছাড়াও মিঠামইনের সদর ইউনিয়নের কামালপুর গ্রামে আবদুল হামিদের ভাতিজা ও স্থানীয় আওয়ামী লীগ নেতা আইনজীবী শরীফ কামালের মালিকানাধীন ‘হাওর’ রিসোর্ট ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়।

নোয়াখালী প্রতিবেদক জানান, জেলার দ্বীপ উপজেলা হাতিয়ায় সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলীর বাসভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। গত বৃহস্পতিবার রাত ২টার দিকে তারা এই হামলা চালায়। বিক্ষুব্ধ জনতা ভাঙচুরের জন্য এগিয়ে গেলে স্থানীয় বাসিন্দা ও এমপির সমর্থকরা জড়ো হয়ে প্রতিবাদ জানান। এ সময় দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরে রাত ২টার দিকে বিক্ষুব্ধ জনতা এমপির বাসায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।

রাজশাহী অফিস জানায়, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের বাসভবন ভাঙতে গিয়ে ফের বিফল হয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। এ ছাড়াও লিটনের বাড়ি ভাঙার আগে উপশহর নিউমার্কেট এলাকায় অবস্থিত আওয়ামী লীগের দুটি কার্যালয় ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।

এ ছাড়াও গাইবান্ধা শহরের ১ নম্বর রেলগেট এলাকায় অবস্থিত জেলা আওয়ামী লীগের কার্যালয় বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। 

ফেনীর সোনাগাজীতে সেনাবাহিনীর সাবেক লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীর গ্রামের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। 

মানিকগঞ্জ শহরের প্রাণকেন্দ্র অবস্থিত বঙ্গবন্ধুর ম্যুরাল বৃহস্পতিবার সন্ধ্যার পর গুঁড়িয়ে দিয়ে অগ্নিসংযোগ করেছে ছাত্র-জনতা। সন্ধ্যার পর থেকেই দলে দলে ছাত্র-জনতার উপস্থিতি বাড়তে থাকে বঙ্গবন্ধু চত্বর এলাকায়। এরপরই হাতুড়ি এবং শাবল দিয়ে শুরু হয় ভাঙন কার্যক্রম। 

মাগুরা পৌরসভার সাবেক মেয়র খুরশিদ হায়দার টুটুলের বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। এ ছাড়াও ভাঙচুর চালানো হয় শেখ মুজিবুর রহমানের ম্যুরালও। এ ছাড়াও স্টেডিয়াম সংলগ্ন শেখ মুজিবুর রহমানের ম্যুরালও ভেঙে ফেলে ছাত্র-জনতা।

ফেনীতে সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমের বাড়ি ও ফেনী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ভাঙচুর চালিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা। পরে ছাত্র-জনতা ফেনী রেল স্টেশন রোডে অবস্থিত জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ইটপাটকেল নিক্ষেপ করে ভাঙচুর চালায়।

এ ছাড়াও সিরাজগঞ্জ-৬ আসনের প্রয়াত সাবেক এমপি হাসিবুর রহমান স্বপনের ২টি বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধরা। 

ভোলায় ভেকু মে‌শিন দি‌য়ে আওয়ামী লীগ অফিস ও বি‌ভিন্ন স্থা‌নে বঙ্গবন্ধুর ম‌্যুরাল ভে‌ঙে গুঁড়ি‌য়ে দেয় ছাত্র-জনতা। জামালপুরের সরিষাবাড়িতে বিতর্কিত সাবেক প্রতিমন্ত্রী মুরাদ হাসানের বাড়িতে ভাঙচুরের পাশাপাশি অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। একই সময়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশা ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলামের বাড়িতেও ভাঙচুরের ঘটনা ঘটে। হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঐতিহাসিক তেলিয়াপাড়া চা-বাগানের স্মৃতিসৌধের সামনে শেখ মুজিবুর রহমানে ম্যুরাল ভেঙে ফেলা হয়েছে। গতকাল শুক্রবার সকালে বৈষ্যমবিরোধী ছাত্র-জনতা তা ভেঙে ফেলে।

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে শেখ মুজিবের ম্যুরাল গুঁড়িয়ে দিয়েছে ছাত্র-জনতা। এ ছাড়াও ময়মনসিংহের শম্ভুগঞ্জ সেতুর টোল বক্সটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার রাতে টোল ব্ক্সটি গুঁড়িয়ে দেওয়া হয়। এর আগে শম্ভুগঞ্জ ব্রিজ সংলগ্ন জয়বাংলা চত্বরের ও সার্কিট হাউসের ডিসির বাংলোর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল গুঁড়িয়ে দেওয়া হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা