× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বরিশাল কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের সেই অধ্যক্ষকে বদলি

বরিশাল সংবাদদাতা

প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২২ ০৯:০৫ এএম

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২২ ১৪:৩৯ পিএম

কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট। ছবি : সংগৃহীত

কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট। ছবি : সংগৃহীত

বরিশালের রহমতপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ আলী জিন্নাহকে বদলি করা হয়েছে। তাকে বরিশাল থেকে রাঙামাটিতে বীজ প্রত্যয়ন কর্মকর্তা পদে বদলি করা হয়েছে।

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) কৃষি মন্ত্রণালয়ের সম্প্রসারণ-১ শাখার উপসচিব আবুল কালাম স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

এ ছাড়া নীলফামারী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবু বক্কর সিদ্দিককে বরিশাল কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ পদে বদলি করা হয়েছে।

এর আগে অধ্যক্ষের বিরুদ্ধে বিক্ষোভ প্রতিবাদ কর্মসূচিতে নেতৃত্ব দেওয়া ১২ শিক্ষার্থীকে বদলি করা হয়েছিল। এ নিয়ে এক সপ্তাহের ব্যবধানে বরিশালের রহমতপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষসহ ১৩ জনকে বদলি করা হলো।

৮ নভেম্বর ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ আলী জিন্নাহর অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান শিক্ষার্থীরা। পরে এ ঘটনায় তদন্ত কমিটি গঠিত হয়। তদন্ত কমিটির সুপারিশে অধ্যক্ষের বিরুদ্ধে আন্দোলনে নেতৃত্ব দেওয়া ১০ শিক্ষার্থীকে দেশের বিভিন্ন স্থানে বদলি করা হয়। পরে আরও দুই শিক্ষার্থীকে প্রশাসনিক কারণ দেখিয়ে বদলি করা হয়েছিল।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা