× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কিশোরগঞ্জ

এসএসসি-৯৮ ব্যাচের রজতজয়ন্তী

মধ্যাঞ্চলীয় অফিস

প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৫ ২১:১২ পিএম

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৫ ২১:১৭ পিএম

এসএসসি-৯৮ ব্যাচের রজতজয়ন্তী

কিশোরগঞ্জে নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে এসএসসি-১৯৯৮ ব্যাচের পুনর্মিলনী ও রজতজয়ন্তী উদযাপিত হয়েছে। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) জেলার উবাই পার্কে রজতজয়ন্তী উপলক্ষে দিনব্যাপী নানা আয়োজন করা হয়।

৯৮ ব্যাচের হাজারো শিক্ষার্থী মিলনমেলায় অংশ নিতে দেশ-বিদেশের বিভিন্ন স্থান থেকে অনুষ্ঠানে যোগ দেয়। অনুষ্ঠানে এসে সহপাঠীদেরকে দেখার পর অনেকেই আবেগে আপ্লুত হন। এই বন্ধন অটুট থাকুক সব সময় এমনটাই প্রত্যাশা সবার।

অস্ট্রেলিয়ার মেলবোর্ন থেকে আসা লাভলী জানান, বন্ধুদের নিয়ে বহুদিন পর একসঙ্গে আনন্দ উপভোগ করছি। আবার সেই স্কুল জীবনের স্মৃতি ফিরে পেয়েছি। ডা. রুমকি জানান, ব্যক্তিগত জীবনে শত ব্যস্ততা থাকার পরেও ২৫ বছর পর সব বন্ধুবান্ধব এক হতে পেরেছি অনেক আনন্দ লাগছে।

দুবাই থেকে অনুষ্ঠানে আসা সোহেল তালুকদার বলেন, সব বন্ধুবান্ধব চাইলেই এক হতে পারি না। বহুদিন পর এমন আয়োজন আমাদের পুরোনো স্কুলজীবনে নিয়ে গেছে। সবার সঙ্গে দেখা, আড্ডার মাধ্যমে সুন্দর সময় উপভোগ করছি। 

আয়োজকের দায়িত্বে থাকা ফয়জুল ইসলাম পিংকু জানান, সবাই একসঙ্গে হওয়ার সুযোগ হয় না। এজন্য ৯৮ ব্যাচের রজতজয়ন্তী উপলক্ষে বন্ধুবান্ধবদের নিয়ে এক মিলনমেলা অনুষ্ঠিত হয়। হাজারো শিক্ষার্থী তাদের পরিবার নিয়ে অংশগ্রহণ করে। 

দিনভর নানান খেলাধুলা, আড্ডা শেষে সন্ধ্যায় কণ্ঠশিল্পী কণা ও কৌতুক অভিনেতা আবু হেনা রনির মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা