× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাচার করা অর্থ দ্রুত ফেরত আনতে হবে : ড. সলিমুল্লাহ খান

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৫ ২০:২১ পিএম

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৫ ২০:৫৪ পিএম

পাচার করা অর্থ দ্রুত ফেরত আনতে হবে : ড. সলিমুল্লাহ খান

গণতান্ত্রিক অধিকার কমিটির সদস্য অধ্যাপক ড. সলিমুল্লাহ খান বলেছেন, ১৫-১৬ বছরে দেশ থেকে প্রচুর অর্থ বিদেশে পাচার হয়েছে। এই সরকারের উচিত হবে পাচার করা অর্থ দ্রুত ফেরত আনা।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে বরিশাল নগরীর অশ্বিনী কুমার হলের সামনে অনুষ্ঠিত গণঅভ্যুত্থান ও গণআকাঙ্ক্ষার পরিপ্রেক্ষিতে ‘অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশ’ বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। বরিশাল জেলা গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

সলিমুল্লাহ খান বলেন, মেধার প্রশ্ন না তুলে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সব ছেলেমেয়েকে প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক পর্যন্ত বুনিয়াদি শিক্ষা নিশ্চিত করতে হবে। স্কুল-কলেজ ছাত্র, শিক্ষক সংখ্যা বাড়াতে হবে। তাহলে আমরা এমন এক নতুন প্রজন্ম পাব, তারা দেশের জন্য উন্নত জনশক্তির শর্ত পূরণ করতে পারবে।

গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুজয় শুভর সভাপতিত্বে আরও বক্তৃতা দেন বাংলাদেশ শর্টফিল্ম ফোরামের সভাপতি জহিরুল ইসলাম কচি, স্টুডেন্ট অ্যাকটিভিস্ট সাইদুল হক নিশান, ববির বাংলা বিভাগের বিভাগীয় প্রধান উন্মেষ রায়, সহযোগী অধ্যাপক সঞ্জয় কুমার সরকার, বরিশাল ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি আইনজীবী একে আজাদ, আইনজীবী পংকর চক্রবর্তী, কমিউনিস্ট পার্টি বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যক্ষ দুলাল মজুমদার প্রমুখ।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা