× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কলাপাড়ায় ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিবেদক

প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৫ ২০:০৬ পিএম

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৫ ২০:২২ পিএম

আন্ধারমানিক নদীতে অনুষ্ঠিত নৌকাবাইচ। প্রবা ফটো

আন্ধারমানিক নদীতে অনুষ্ঠিত নৌকাবাইচ। প্রবা ফটো

পটুয়াখালীর কলাপাড়ায় গ্রাম বাংলার ঐতিহ্য নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকালে তারুণ্যের উৎসব উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে আন্ধারমানিক নদীতে এ নৌকাবাইচ অনুষ্ঠিত হয়।

কলাপাড়া হেলিপ্যাড মাঠ সংলগ্ন নদী থেকে নৌকাবাইচ শুরু হয়। পরে প্রায় আড়াই কিলোমিটার দূরে স্লুইজ সংলগ্ন স্থানে গিয়ে আবার একই স্থানে এসে শেষ হয়। এ সময় নৌকাবাইচ দেখতে নদীর দুই পাড়ে ভিড় জমায় হাজারো জনতা।

নৌকাবাইচে উপজেলার ১২ ইউনিয়নের হয়ে ১২টি দলের নৌকা অংশ নেয়। এর মধ্যে লতাচাপলী ইউনিয়নের লাজারাজ হলিয়া নামের নৌকা বিজয়ী হয়। পরে বিজয়ী নৌকার মালিক ও মাঝিদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

পটুয়াখালী জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরিফিনের সভাপতিত্বে আয়োজনে প্রধান অতিথি ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার রায়হান কাউসার। এ সময় তার সঙ্গে ছিলেন ডিআইজি মঞ্জুর মোর্শেদ আলম।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা