রাজশাহী অফিস
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৩৮ পিএম
অ্যাডভোকেট আব্দুস সামাদ। ছবি: সংগৃহীত
রাজশাহী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পুঠিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুস সামাদকে ডিবি পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাত দেড়টার দিকে পুঠিয়া উপজেলার নিজবাড়ি থেকে সমাদকে তুলে নেওয়ার কথা জানিয়েছেন তার স্ত্রী মোছা. রুনা। তবে সামাদের আটক বা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেনি জেলা পুলিশ।
সামাদের স্ত্রী মোছা. রুনা শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকালে বলেন, বৃহস্পতিবার রাত দেড়টার দিকে তাকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়। তবে তাকে এখনও জেল-হাজতে প্রেরণ করা হয়নি।
রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র রফিকুল আলম বলেন, সামাদকে গ্রেপ্তারের বিষয়ে আমার কাছে কোন তথ্য নেই।
এদিকে পুলিশের একাধিক সূত্রের তথ্য মতে, নিষিদ্ধ সংগঠনসহ আওয়ামী লীগের লিফলেট বিতরণ বা রাষ্ট্রবিরোধী ও সরকারবিরোধী যে কোন কার্যক্রম প্রতিরোধে তৎপর আইন-শৃঙ্খলা বাহিনী।