চুয়াডাঙ্গা প্রতিবেদক
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:২২ পিএম
প্রবা ফটো
চুয়াডাঙ্গায় এক দিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে ৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
ক্রমাগত শীতে অস্বস্তিতে জেলার মানুষ। কর্মজীবনে নেমে এসেছে প্রতিবন্ধকতা। হিমেল হাওয়ায় অনুভুত হচ্ছে তীব্র শীত। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দেখা দিচ্ছে রৌদ্রময় আবহাওয়া।
চুয়াডাঙ্গা প্রথম শ্রেণীর আবহাওয়া পর্যবেক্ষণাগারের জ্যেষ্ঠ পর্যবেক্ষক কর্মকর্তা রকিবুল হাসান জানান, শুক্রবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৬৪ শতাংশ। এদিন সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৬ শতাংশ। আগামী দু’দিন তাপমাত্রার পারদ আরো কমতে পারে। তবে দিনে রোদ এবং রাতে শীত অনুভুত হওয়ার কথাও জানানো হয়েছে।