× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘শেখ হাসিনার অশুভ চিহ্ন বাংলার মাটি থেকে মুছে ফেলা হবে’

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:০৩ পিএম

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:০৬ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঐতিহাসিক তেলিয়াপাড়া চা-বাগানের স্মৃতিসৌধের সামনে শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভেঙে ফেলা হয়েছে। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকালে বৈষ্যমবিরোধী ছাত্র-জনতা তা ভেঙে ফেলে।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারের পর পরই সারা দেশের মতো মাধবপুর উপজেলায় বৈষ্যমবিরোধী ছাত্র-জনতা ফুসে উঠে। গতকাল বৃহস্পতিবার হাতুড়ি দিয়ে ভাঙচুর করা হলেও তা পুরোপুরি ভাঙা যায়নি। আজ শুক্রবার সকালে আবারও বৈষ্যমবিরোধী ছাত্র-জনতা হ্যামার, শাবল দিয়ে শেখ মুজিবুর রহমানে ম্যুরালটি পুরোপুরি ভেঙে ফেলে এবং পতিত স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকে।

বৈষ্যমবিরোধী ছাত্র-আন্দোলনের উপজেলা সমন্বয়ক তারেক বলেন ‘ফ্যাসিষ্ট শেখ হাসিনা ও তার পরিবারের অশুভ চিহ্ন বাংলার মাটি থেকে মুছে ফেলা হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা