× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ময়মনসিংহে শেখ মুজিবের ম্যুরাল ও সেতুর টোল প্লাজা ভাঙচুর

ময়মনসিংহ প্রতিবেদক

প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:৪২ পিএম

ময়মনসিংহ নগরের শম্ভুগঞ্জ সেতু সংলগ্ন বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুর করা হয়। প্রবা ফটো

ময়মনসিংহ নগরের শম্ভুগঞ্জ সেতু সংলগ্ন বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুর করা হয়। প্রবা ফটো

ময়মনসিংহের বিভিন্ন স্থানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাঙচুর করা হয়েছে। এছাড়া শম্ভুগঞ্জ সেতুর টোল প্লাজা ভেঙে ফেলা হয়েছে।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাতে টোল প্লাজাটি ভাঙচুর করা হয়। একই দিন সন্ধ্যা সাড়ে সাতটার দিকে পাটগুদাম ব্রিজ মোড়ের জয় বাংলা চত্বর, ঈশ্বরগঞ্জে পৌর বাজার, শম্ভুগঞ্জ ব্রিজ সংলগ্ন জয়বাংলা চত্বরের ও সার্কিট হাউসে ডিসি বাংলোর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাঙা হয়।

ভাঙচুরের সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

খোঁজ নিয়ে জানা যায়, ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদের ওপর ১৯৯১ সালে বাংলাদেশ-চীন মৈত্রী সেতু চালু হয়। এটি স্থানীয়ভাবে শম্ভুগঞ্জ সেতু নামে পরিচিত রয়েছে। ১৯৯২ সালে ৭২ কোটি টাকা ব্যয়ে সেতুটি নির্মিত হয়। এরই মধ্যে নির্মাণ ব্যয়ের টাকা তুলে ফেলা হয়েছে। এরপরও তিন বছর পরপর সেতুটি ইজারা দেওয়া হয়। স্থানীয় নাগরিকেরা টোল আদায় বন্ধের দাবি জানিয়ে আসছিলেন।

বৈষম্যবিরোধী আন্দোলন ময়মনসিংহ জেলা শাখার নেতৃবৃন্দ বলেন, মানুষের দীর্ঘদিনের দাবি ছিল টোল প্লাজায় ‘চাঁদাবাজি’ বন্ধ করা। এ কারণে ফ্যাসিবাদী টোল প্লাজাটিও গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

সড়ক ও জনপথ বিভাগের ময়মনসিংহের নির্বাহী প্রকৌশলী কেবিএম সাদ্দাম হোসেন বলেন, ‘সেতুর টোল আদায়ের মাধ্যমে সরকার রাজস্ব পেত। ৫ আগস্টের পর টোল আদায় বন্ধ ছিল। আজ ভোরে টোল প্লাজাটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে বলে খবর পেয়েছি।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা