× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শাহ আমানত বিমানবন্দর

জরুরি অবতরণ, তবে মৃত্যু আগেই

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:২০ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

থাইল্যান্ডের ব্যাংকক থেকে ছেড়ে আসা ঢাকাগামী থাই এয়ারওয়েজের একটি উড়োজাহাজে ‘হার্ট অ্যাটাকে’ সাজ্জাদ নামের এক যাত্রীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাতে উড়োজাহাজটি চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে। সেখানে সংশ্লিষ্ট চিকিৎসকরা পরীক্ষা নিরীক্ষার পর প্রাথমিকভাবে ওই যাত্রীকে মৃত ঘোষণা করেন। তবে ইসিজি ছাড়া মৃত্যু নিশ্চিত করা সম্ভব নয় বলেও জানান তিনি।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহিম খলিল এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কন্ট্রোল টাওয়ার থেকে রাত ১২টা ৩৯ মিনিটে চট্টগ্রাম টাওয়ারকে জানানো হয়- ব্যাংকক থেকে ঢাকাগামী থাই এয়ারওয়েজের একটি উড়োজাহাজে একজন যাত্রী অন বোর্ড (উড্ডয়নরত অবস্থায়) হার্ট এ্যাটাক করার কারণে মেডিকেল ইমার্জেন্সি ঘোষণা করা হয়েছে। বিমানটির ক্যাপ্টেন সবচেয়ে কাছাকাছি চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করতে চাচ্ছেন।

ইব্রাহিম খলিল জানান, রাত ১টা ৪০ মিনিটে বিমানটি চট্টগ্রামে নিরাপদে অবতরণ করে। এরপর বিমানবন্দরের চিকিৎসক ওই রোগীকে দেখে প্রাথমিকভাবে মৃত বলে ধারণা করেন।

তিনি আরও জানান, ‘চিকিৎসক জানান ইসিজি ছাড়া মৃত্যু নিশ্চিত করা সম্ভব নয়। সেক্ষেত্রে তিনি রোগীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। কিন্তু থাই এয়ারওয়েজ কর্তৃপক্ষ ঢাকায় গিয়ে আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন বলে আমাদের জানায়। পরে বিমানটি ভোর পৌনে ৪টার দিকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা