মধ্যাঞ্চলীয় অফিস
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:১৫ পিএম
আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:৩০ পিএম
হাওর রিসোর্টে ভাঙচুরের পর আগুন দেয় এলাকাবাসী। প্রবা ফটো
কিশোরগঞ্জের মিঠামইন হাওর রিসোর্টে ভাঙচুর করে আগুন ধরিয়ে দিয়েছে এলাকাবাসী। রির্সোটের মালিক সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ভাতিজা ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শরীফ কামাল।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে সদর ইউনিয়নের কামালপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে মিঠামইন বাজার থেকে এলাকাবাসী লাঠিসোঁটা নিয়ে হাওর রিসোর্টের গেট ভেঙে ভেতরে প্রবেশ করে। এর পর সবকিছু ভেঙে সেখানে আগুন লাগিয়ে দেন তারা। এছাড়া গতকাল রাতে মিঠামইন উপজেলা আওয়ামী লীগের অফিসে ভাঙচুর হয়েছে।
মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিউল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘রিসোর্টে আগুন ও ভাঙচুরের ঘটনা শুনেছি। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।’