নওগাঁ প্রতিবেদক
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:০০ পিএম
আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:২১ পিএম
নওগাঁ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে গণশৌচাগার লেখা সাইনবোর্ড টানানো হয়। প্রবা ফটো
নওগাঁ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে বুলডোজার দিয়ে ভাঙচুর করা হয়েছে। পরে সেখানে গণশৌচাগার লেখা সাইনবোর্ড টানিয়ে দেওয়া হয়।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকাল ৫টার দিকে ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতার ব্যানারে এই সাইনবোর্ড টানানো হয়।
এছাড়াও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের বাসভবন, সাবেক এমপি নিজামুদ্দিন জলিল জন ও চেম্বার অফ কমার্সের সভাপতি ইকবাল শাহরিয়ার রাসেলের বাসভবনে অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে।
এর আগে গত বছরের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর জেলা আওয়ামী লীগ কার্যালয়, সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার ও নিজামুদ্দিন জলিল জন এমপির বাসভবন ভাঙচুর, অগ্নিসংযোগসহ ব্যাপক লুটপাট করা হয়।
এ ব্যাপারে প্রশাসনের কেউ কোনো কথা বলতে রাজি হননি।