× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

বান্দরবানে জামায়াতের প্রার্থী অ্যাডভোকেট আবুল কালাম

বান্দরবান প্রতিবেদক

প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:২৪ পিএম

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:৩০ পিএম

বান্দরবান ৩০০ নম্বর সংসদীয় আসনে জামায়াতের প্রার্থী আ্যাডভোকেট মুহাম্মদ আবুল কালাম। ফাইল ফটো

বান্দরবান ৩০০ নম্বর সংসদীয় আসনে জামায়াতের প্রার্থী আ্যাডভোকেট মুহাম্মদ আবুল কালাম। ফাইল ফটো

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পার্বত্য বান্দরবান আসনের প্রার্থী চূড়ান্ত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। প্রার্থী হিসেবে জেলা জামায়াতের নায়েবে আমীর অ্যাডভোকেট আবুল কালামের নাম ঘোষণা করেছে দলটি।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) জামায়াতের নীতিনির্ধারণী বৈঠকে বিষয়টি চূড়ান্ত হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা জামায়াতের আমীর আব্দুচ সালাম আজাদ। তিনি বলেন, জামায়াতে ইসলামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য বান্দরবান ৩০০ নম্বর আসনের প্রার্থী হিসেবে জেলার নায়েবে আমীর অ্যাডভোকেট আবুল কালামের নাম ঘোষণা করেছে। নির্বাচনকে সামনে রেখে সাতটি উপজেলায় কমিটি গঠনসহ নির্বাচনী কার্যক্রম চলমান।

সংশ্লিষ্টদের তথ্যমতে, আগামী ডিসেম্বর মাসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের সম্ভাবনা রয়েছে। নির্বাচন ঘিরে রাজনৈতিক দলগুলো সংগঠনে গতিশীলতা বাড়াতে কাজ শুরু করেছে। এর অংশ হিসেবে জামায়াতে ইসলামী দেশের বিভিন্ন আসনে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করছে।

এদিকে দীর্ঘ একযুগেরও বেশি সময় পর বান্দরবান আসনে জামায়াতে ইসলামী প্রার্থী ঘোষণায় অন্যান্য রাজনৈতিক দলগুলোও নড়েচড়ে বসেছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা