× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভোলা জেলা স্বেচ্ছা‌সেবক দ‌লের আহ্বায়ক মাসুদ, সদস্য স‌চিব র‌বিন

ভোলা প্রতি‌বেদক

প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:৫৭ পিএম

আহ্বায়ক মো. মিজানুর রহমান মাসুদ ও সদস্য স‌চিব মো. মুনতা‌সির আলম চৌধুরী র‌বিন‌। ছবি: সংগৃহীত

আহ্বায়ক মো. মিজানুর রহমান মাসুদ ও সদস্য স‌চিব মো. মুনতা‌সির আলম চৌধুরী র‌বিন‌। ছবি: সংগৃহীত

বাংলা‌দেশ জাতীয়তাবাদী স্বেচ্ছা‌সেবক দ‌লের ভোলা জেলার আহ্বায়ক ক‌মি‌টি গঠন করা হ‌য়ে‌ছে। এতে মো. মিজানুর রহমান মাসুদকে আহ্বায়ক, মো. মুনতা‌সির আলম চৌধুরী র‌বিন‌কে সদস্য স‌চিব ও মো. ইয়াকুব শাহ্ জু‌য়েল‌কে সি‌নিয়র যুগ্ম আহ্বায়ক করা হ‌য়ে‌ছে।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকা‌লে নব গঠিত ক‌মি‌টির সদস্য স‌চিব মুনতা‌সির আলম চৌধুরী র‌বিন এ তথ্য নি‌শ্চিত ক‌রেছেন। 

তিনি বলেন, বৃহস্প‌তিবার রা‌তে স্বেচ্ছা‌সেবক দ‌লের কেন্দ্রীয় সভাপ‌তি এসএম জিলানী ও সম্পাদক রা‌জিব আহ্সান স্বাক্ষ‌রিত প্রেস বিজ্ঞ‌প্তিতে এই ক‌মি‌টির অনু‌মোদন দেওয়া হয়।  

তি‌নি আ‌রও জানান, বর্তমা‌নে ৩ সদস্য বি‌শিষ্ট আহ্বায়ক ক‌মি‌টির অনু‌মোদন দেওয়া হয় এবং আগামী ১০ দি‌নের ম‌ধ্যে পূর্ণাঙ্গ ক‌মি‌টির গঠন করা হ‌বে ব‌লেও জানান তি‌নি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা