× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চৌদ্দগ্রামে ৮ যাত্রীকে পুড়িয়ে হত্যা মামলায় সাবেক কাউন্সিলর গ্রেপ্তার

কুমিল্লা প্রতিবেদক

প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:৪৪ পিএম

সাবেক কাউন্সিলর আবদুল হালিম

সাবেক কাউন্সিলর আবদুল হালিম

কুমিল্লার চৌদ্দগ্রামে বাসে পেট্রল বোমা মেরে আট যাত্রীকে পুড়িয়ে হত্যার ঘটনায় সাবেক কাউন্সিলর আবদুল হালিমকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ। 

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকালে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বৃহস্পতিবার রাতে উপজেলার মিয়াবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আবদুল হালিম চৌদ্দগ্রাম পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ছিলেন। তিনি উপজেলা চাঁন্দিশকরা এলাকার বাসিন্দা।

অভিযোগ সূত্রে জানা যায়, ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের জগমোহনপুর এলাকায় যাত্রীবাহী একটি নৈশকোচে পেট্রল বোমা মেরে আটজনকে পুড়িয়ে হত্যা করা হয়। এ ঘটনায় গত ১১ সেপ্টেম্বর মো. আবুল খায়ের নামে এক ব্যক্তি বাদী হয়ে কুমিল্লা আদালতে সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক, সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক, র‍্যাবের সাবেক ডিজি বেনজীর আহমেদ, কুমিল্লার সাবেক পুলিশ সুপার টুটুল চক্রবর্তীসহ ১৩০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও ৬০ জনকে আসামি করে মামলা করেন। ওই মামলায় ১১৬ নম্বর আসামি করা হয় আবদুল হালিমকে।

ওসি মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ বলেন, মামলার পর থেকে আবদুল হালিম আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে রাতে উপজেলার মিয়াবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আদালতের মাধ্যমে তাকে কুমিল্লা কারাগারে পাঠানো হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা