× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-সম্পাদক অন্তর নিখোঁজ

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিবেদক

প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:৩৮ পিএম

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:৩৯ পিএম

রবিউল আউয়াল অন্তর। ছবি : সংগৃহীত

রবিউল আউয়াল অন্তর। ছবি : সংগৃহীত

ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির মুক্তিযোদ্ধা ও স্বাধীনতা বিষয়ক সহ-সম্পাদক রবিউল আউয়াল অন্তরের (৩০) খোঁজ পাওয়া যাচ্ছে না। বৃহস্পতিবার মধ্যরাত থেকে নিখোঁজ রয়েছেন তিনি।

তার পরিবার জানায়, বৃহস্পতিবার রাতে কলাপাড়া পৌরশহরের ব্যবসা প্রতিষ্ঠান থেকে মোটরসাইকেলে বাড়ি যাওয়ার পথে নিখোঁজ হয় অন্তর। পুলিশ তার মোটরসাইকেলটি কলাপাড়া-পটুয়াখালী মহাসড়কের পায়রা পোর্ট ফোরলেন ও সিক্সলেন সড়কের রজপাড়া মাদ্রাসা সংলগ্ন সড়ক থেকে পার্কিং করা অবস্থায় উদ্ধার করেছে। কিছুটা দূর থেকে একটি হেলমেট উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ কলাপাড়া থানায় একটি জিডি করেছে।

অন্তর পটুয়াখালীর কলাপাড়ার লোন্দা গ্রামের মো. সোলায়মানের ছেলে।

অন্তরের বড় ভাই তুষার আল মামুন পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রের ছয় কর্মকর্তার নাম উল্লেখ করে থানায় এখন একটি অভিযোগ করেছেন। তিনি জানান, কলাপাড়া পৌর শহরের  ডিজিটাল প্রিন্টিং প্রেস ‘গ্রাফিক্স ওয়াল’ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বৃহস্পতিবার রাতে ১১টার দিকে মোটরসাইকেল নিয়ে বাড়িতে ফিরছিল অন্তর। এরপর গভীর রাতে থানা থেকে কল পেয়ে বিষয়টি তারা জানেন। 

অন্তরের বাবা মো. সোলায়মান বলেন, আমার ছেলে পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রে ক্ষতিগ্রস্ত মানুষের ক্ষতিপূরণ আদায়, ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের চাকরিসহ আট দফা দাবি আদায়ে দীর্ঘদিন আন্দোলন করে আসছে। তারা বিষয়টি নিয়ে আতঙ্ক আর উৎকণ্ঠায় রয়েছেন। 

ঢাকাস্থ কানাডিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশের আইন ও বিচার বিভাগের শিক্ষার্থী ও সমন্বয়ক বনি আমিন সিফাত এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে রবিউল আউয়াল অন্তরকে দ্রুত খুঁজে বের করার দাবি জানান। বর্তমানে অন্তরের পরিবারের লোকজন অজানা নানা আশঙ্কায় রয়েছেন।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল ইসলাম জানান, মোটরসাইকেলটি ওখানে পার্কিং করা দেখে পায়রা পোর্ট ফোরলেন সড়কের নিরাপত্তা কর্মীরা থানায় অবহিত করে। পরে পুলিশ গিয়ে পরিত্যক্ত অবস্থায় মোটরসাইকেলটি উদ্ধার করে। মোটরসাইকেলের সামনে রবিউল আউয়াল অন্তর লেখা রয়েছে। তারা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছেন। অনুসন্ধান করছেন।

ওসি আরও বলেন, থানা পুলিশের পাশাপাশি গোয়েন্দা সংস্থার একাধিক ইউনিট রবিউল ইসলাম অন্তরের সন্ধানে মাঠে নেমেছে। আমরা এই মুহূর্তে মাঠপর্যায়ে কাজে ব্যস্ত রয়েছি। তবে তিনি এ সংক্রান্ত জিডি কিংবা অভিযোগের বিষয়ে জানতে চাইলে এটি তাদের গোপনীয় বিষয় বলে কোনো তথ্য দেননি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা