× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মানিকগঞ্জে শেখ মুজিবের ম্যুরাল ভাঙচুর-আগুন

মানিকগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৫ ০০:১৫ এএম

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৫ ১১:০০ এএম

শেখ মুজিবুর রহমানের ম্যুরাল গুঁড়িয়ে আগুন দেওয়া হয়। প্রবা ফটো

শেখ মুজিবুর রহমানের ম্যুরাল গুঁড়িয়ে আগুন দেওয়া হয়। প্রবা ফটো

মানিকগঞ্জ সদরে শেখ মুজিবুর রহমানের ম্যুরাল গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর হাতুড়ি ও শাবল দিয়ে এ ভাঙচুর করে ছাত্র-জনতা। পরে ম্যুরালে আগুন লাগানো হয়।

ঘটনাস্থলে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদল সভাপতি আবদুল খালেক শুভ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মানিকগঞ্জের সমন্বয়ক ওমর ফারুক, রমজান মাহমুদ, মেহেরাব, আনোয়ার হোসেন, সাইয়েদুর জামান নুর আলভিসহ ছাত্র-জনতা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র সমন্বয়ক ওমর ফারুক বলেন, ‘স্বৈরাচার শেখ হাসিনা ভারতে বসে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন। তার এ বক্তব্যের প্রতিবাদে আমাদের আজকের ম্যুরাল গুঁড়িয়ে দেওয়ার কার্যক্রম। শেখ হাসিনার মিথ্যা বক্তব্য পুনরায় প্রচার হলে তার টুঙ্গিপাড়ার বাসভবন গুঁড়িয়ে দেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘শেখ হাসিনা নৃশংসভাবে গুলি চালিয়ে নিরীহ কোমলমতি শিক্ষার্থীদের হত্যা করেছে। এ হত্যার বিচার হওয়ার আগ পর্যন্ত আওয়ামী লীগকে এ দেশে রাজনীতি করতে দেওয়া হবে না। তাদের এ হত্যাকাণ্ডের বিচার হওয়ার পর মানুষই রায় দেবে তারা রাজনীতি করতে পারবে কি না।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা