নারায়ণগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৫ ২১:৩৬ পিএম
সাবেক এমপি শামীম ওসমানের দাদার বাড়ি ভেঙে গুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধরা। প্রবা ফটো
আওয়ামী লীগের জন্মস্থান হিসেবে খ্যাত নারায়ণগঞ্জের বাইতুল আমান ভবন ও সাবেক এমপি শামীম ওসমানের দাদার বাড়ি ভেঙে গুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধরা।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নগরীর মিশনপাড়া মোড় থেকে মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে মিছিল নিয়ে বাইতুল আমানের সামনে উপস্থিত হন নেতাকর্মীরা।
পরে বুলডোজার দিয়ে ভবনটি ভাঙা শুরু করেন দলীয় নেতাকর্মীরা। এ সময় ভবনটির দ্বিতীয় তলায় আগুন ধরিয়ে দেন জনতা।