ঝিনাইদহ প্রতিবেদক
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৪৭ পিএম
আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৫ ২০:০৪ পিএম
শহরের শিল্পকলা একাডেমির সামনে স্থাপিত এ ভাস্কর্যটি পুরোপুরি ভেঙে ফেলা হয়েছে। প্রবা ফটো
ঝিনাইদহে শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে বৈষ্যম্যবিরোধী ছাত্র ও সাধারণ জনতা।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকালে শহরের শিল্পকলা একাডেমির সামনে স্থাপিত এ স্মারক ভাস্কর্যটি পুরোপুরি ভেঙে ফেলেন তারা।
বৈষ্যম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতা মো. তারেক রেজার নেতৃত্বে এ ভাঙচুর চালায় ছাত্র ও জনতা।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট এ ভাস্কর্য ভাঙার চেষ্টা করেছিল ছাত্ররা। কিন্তু কাঠামো মজবুত হওয়ায় তখন তা সম্ভব হয়নি। এর পর বুধবার রাতে ভাস্কর্যটি আরও একবার ভাঙার চেষ্টা করা হয়। কিন্তু তখনও ছাত্ররা ব্যর্থ হয়। এর পর তারা সেখানে আগুন দেয়।
বৈষ্যম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতা মো. তারেক রেজা বলেন, ‘ফ্যাসিস্টদের কোনো ভাস্কর্য থাকতে পারে না এ নতুন বাংলাদেশে। যদি থাকে, তাহলে নতুনভাবে প্রাপ্ত স্বাধীনতার সম্মান রক্ষা হয় না। ফ্যাসিজম কায়েম এ দেশে আর হবে না। তাই এসব ভাস্কর্য ভেঙে ফেলা হচ্ছে।’