সিলেট অফিস
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:১৬ পিএম
ছবি : সংগৃহীত
সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সাড়ে ১৭ কেজি স্বর্ণ জব্দ করা হয়েছে। এ ঘটনায় দুই যাত্রীকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও কাস্টমস কর্মকর্তারা স্বর্ণের এই চালান জব্দ করেন।
আটকরা হলেন- সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে আসা আফতাব উদ্দিন ও সাঈদ আহমদ।
বিমানবন্দর সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার সকালে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় দুই যাত্রীর আচরণ সন্দেহজনক হলে তাদের লাগেজ তল্লাশি করা হয়।
তল্লাশিতে তাদের লাগেজের ভেতর ফ্যানের মধ্যে কৌশলে রাখা ১২০টি স্বর্ণের বার ও ৪টি গোলাকার স্বর্ণপিণ্ড উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের ওজন প্রায় সাড়ে ১৭ কেজি।