× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘কাউয়া কাউয়া’ স্লোগানে ওবায়দুল কাদেরের বাড়িতে হামলা-ভাঙচুর

নোয়াখালী প্রতিবেদক

প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:১১ পিএম

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:৩২ পিএম

সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বাড়িতে  হামলা ও ভাঙচুর চালিয়েছে বৈষম্যবিরোধী ছাত্ররা। প্রবা ফটো

সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়েছে বৈষম্যবিরোধী ছাত্ররা। প্রবা ফটো

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সাবেক সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের বাড়িতে হামলা-ভাঙচুর চালিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নোয়াখালীর সদস্যরা। এ সময় তাদের কাউয়া কাউয়া শ্লোগান দিতে শুনা যায়।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বেলা ১টার দিকে কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার ১নম্বর ওয়ার্ডের বড় রাজাপুর গ্রামের মিয়া বাড়িতে হামলা চালায় আন্দোলনকারীরা। 

জানা যায়, বৃহস্পতিবার সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নোয়াখালী জেলার নিজস্ব ফেসবুক পেজ থেকে হামলার ঘোষণা দেওয়া হয়। এতে লেখা হয়, নোয়াখালীর বিপ্লবীরা, বুলডোজার নিয়ে প্রস্তুত থাকুন। মার্চ টু কাউয়া কাদেরের বাড়ি! আজ বেলা ১১টা।

সরেজমিনে দেখা যায়, আন্দোলনকারীরা কেউ বাড়ির ছাদে, কেউ বাড়ির ভেতরে, আবার কেউ বাড়ির সামনে অবস্থান করছেন। তারা নারায়ে তাকবির কাউয়া কাউয়া’ সহ বিভিন্ন শ্লোগান দিচ্ছেন। এ সময় তারা বাড়ির বিভিন্ন আসবাবপত্র, ছাদের রিলিং, সামনে থাকা পোঁড়া একটা গাড়িতে আগুন দেন।

স্থানীয় বাসিন্দা সাইফুল ইসলাম বলেন, বাড়িতে ওবায়দুল কাদেরের নিজস্ব কোনো ঘর নেই। যেটা আছে তা ছোট ভাই কাদের মির্জার। সামাজিক যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়েছিল ১১ টায় হামলা হবে। তাই সকাল থেকে সাংবাদিকরা বাড়ির সামনে অবস্থান করেন। বিভিন্ন স্থান থেকে উৎসুক জনতা বাড়িটা দেখতে আসে।

আন্দোলনকারীদের একজন বলেন, সারাদেশে শিক্ষার্থীদের ওপর হামলা ও উস্কানিমূলক বক্তব্যের জন্য দায়ী আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ রাগ ও ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটাচ্ছে ছাত্র জনতা। সবাই কাউয়া কাউয়া স্লোগান দিচ্ছে। এমন খারাপ রাজনীতি কেউ করলে তাদের এমন পরিণতি হবে এটাই আমাদের শেষ কথা।

এ সংবাদ লেখা পর্যন্ত হামলা এখনও চলমান রয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা