× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চট্টগ্রামে শেখ মুজিবের ম্যুরাল ভাঙচুর

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৫ ১২:০১ পিএম

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৫ ১২:১০ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তৃতা দেওয়াকে কেন্দ্র করে চট্টগ্রামে মশাল মিছিল ও বিক্ষোভ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। এ সময় চট্টগ্রাম মেডিকেল কলেজ ও নগরীর জামাল খান এলাকায় শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাঙচুর করেন আন্দোলনকারীরা।

বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত ১০টার পর এসব ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী এবং স্থানীয়রা জানিয়েছেন, শেখ হাসিনার বক্তৃতার পর রাত ১০টার দিকে প্রথমে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষুব্ধ সংগঠকরা চট্টগ্রাম মেডিকেল কলেজ এলাকায় মশাল মিছিল বের করেন। এ সময় মেডিকেলের পুরোনো একাডেমিক ভবনের পেছনে একটি ম্যুরাল ভাঙচুর করা হয়।

পরে তারা মিছিল নিয়ে নগরীর জামালখান এলাকায় যান। সেখানে ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সীমানা দেয়ালে স্থাপন করা শেখ মুজিবের একাধিক প্রতিকৃতি ভাঙচুর করেন।

এ সময় বিক্ষোভকারীদের ফ্যাসিবাদের ঠিকানা, এই বাংলায় হবে না’, ফ্যাসিবাদের আস্তানা, জ্বালিয়ে দাও-পুড়িয়ে দাও’, জাতির পিতা ইব্রাহিম, শেখ মুজিব ঘোড়ার ডিম’সহ নানা স্লোগান দিতে দেখা গেছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা