× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অগ্নিদগ্ধ শিক্ষার্থীর মৃত্যু, প্রধান শিক্ষক বহিষ্কার

কচুয়া (চাঁদপুর) প্রতিবেদক

প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৩৯ পিএম

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৫ ২০:১০ পিএম

নিহত সামিয়া আক্তার।

নিহত সামিয়া আক্তার।

চাঁদপুরের কচুয়ায় দগ্ধ হয়ে শিশু শিক্ষার্থী সামিয়া আক্তারের মৃত্যুর ঘটনায় তেতৈয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুক হাসানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোসাদ্দেক হোসেন। এর আগে বিদ্যালয়ের ৮ শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়।

জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, ঘটনার পর ৫ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি করা হয়। কমিটির প্রতিবেদন সাপেক্ষে প্রাথমিকভাবে গাফিলতির কারণে ৮ শিক্ষককে সাময়িক বরখাস্ত, দপ্তরির চুক্তি স্থগিত ও প্রধান শিক্ষককে সাময়িক বহিষ্কারের জন্য চট্টগ্রাম বিভাগীয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে সুপারিশের পরিপ্রেক্ষিতে গত মঙ্গলবার চট্টগ্রাম বিভাগীয় প্রাথমিক শিক্ষা কার্যালয়ের উপপরিচালক আতাউর রহমান স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। তাদের বিরুদ্ধে জেলা শিক্ষা অফিসের মামলার শুনানি শেষে প্রয়োজনীয় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তারা স্কুলে নিয়মিত উপস্থিত হলেও ক্লাস নিতে পারবেন না। তাদের স্থলে অন্যত্র থেকে ৫ শিক্ষক দেওয়া হয়েছে বলে জানায় উপজেলা শিক্ষা অফিস।

উপজেলার তেতৈয়া সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী ছিল সামিয়া। গত ২১ জানুয়ারি সকালে ছুটির পর বিদ্যালয়ের মাঠে খেলছিল সে। এ সময় বিদ্যালয় প্রাঙ্গণে ময়লার স্তূপে আগুন দেখতে পেয়ে সেখানে আরেক শিশু শিক্ষার্থীর সঙ্গে খেলতে গেলে সামিয়ার পোশাকে আগুন লেগে দগ্ধ হয়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান পরিবারের সদস্যরা। অবস্থার অবনতি হলে রাজধানীর জাতীয় বার্ন ইনস্টিটিউটে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৬ জানুয়ারি তার মৃত্যু হয়। 

পরিবারের অভিযোগ, সামিয়ার গায়ে আগুন লাগার পরপর পানি দেননি বা আগুন নেভানোর চেষ্টা করেননি শিক্ষকেরা। শুধু তাই নয় ওই অবস্থায় তার বড় বোন লামিয়ার মাধ্যমে বাড়িতে পাঠিয়ে দেন তারা। 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা