× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাগেরহাটে জামায়াতে ইসলামীর স্বেচ্ছাশ্রমে বেরিবাঁধ নির্মাণ

বাগেরহাট প্রতিবেদক

প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:৫৫ পিএম

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:০৭ পিএম

বুধবার সদর উপজেলার ভৈরব নদীর পাশে চাপাতলা গ্রামের বেড়িবাঁধ নির্মাণ করেন দলটির দুই শতাধিক নেতাকর্মী। প্রবা ফটো

বুধবার সদর উপজেলার ভৈরব নদীর পাশে চাপাতলা গ্রামের বেড়িবাঁধ নির্মাণ করেন দলটির দুই শতাধিক নেতাকর্মী। প্রবা ফটো

বাগেরহাটে স্বেচ্ছাশ্রমে দুই কিলোমিটার বেরিবাঁধ নির্মাণ করেছে সদর উপজেলা জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা।

বুধবার (৫ ফেব্রুয়ারি) উপজেলার ভৈরব নদীর পাশে চাপাতলা গ্রামে বেড়িবাঁধ নির্মাণের কাজ শুরু করে দলটির দুই শতাধিক নেতাকর্মী। 

গ্রামবাসীরা জানান, চাপাতলা গ্রাম সংলগ্ন বাঁধটি ১৫-১৬ বছর ধরে ক্ষতিগ্রস্ত ছিল। জোয়ারের পানিতে প্লাবিত হয়ে ফসলি জমি ও জলোচ্ছ্বাসে ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হত। সরকারের বিভিন্ন দপ্তরে আবেদন করেও মেলেনি প্রতিকার। আজ জামায়াতের নেতাকর্মীরা বাঁধটি নির্মাণ করে দেওয়ায় আমরা শান্তিতে থাকতে পারব।

বাগেরহাট সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা ডা. ফেরদৌস আলী বলেন, ‘প্রায় দুই শতাধিক নেতাকর্মী বাঁধ নির্মাণে অংশ নিয়েছেন। আমরা বিশ্বাস করি, এ বাঁধ নির্মাণের ফলে চাপাতলা গ্রামের মানুষের ভোগান্তি কিছুটা হলেও লাঘব হবে। এর আগে আমাদের নেতাকর্মীদের নিয়ে বিষ্ণুপুর গ্রাম রক্ষা বাঁধ নির্মাণ করেছি। ভবিষ্যতেও এ ধরণের কল্যাণমূলক কাজ অব্যাহত থাকবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা