× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গোপনে জ্বালানি তেল বিক্রি, ৯ ক্রুসহ দুই জাহাজ আটক

কক্সবাজার প্রতিবেদক

প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৫ ২০:৩৫ পিএম

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:১১ পিএম

কক্সবাজারের কুতুবদিয়ায় সাগরের বহির্নোঙ্গর এলাকায় অবৈধভাবে বিদেশি জাহাজে জ্বালনি তেল বিক্রির বিষয়টি নজরে আসে কোস্ট গার্ডের। প্রবা ফটো

কক্সবাজারের কুতুবদিয়ায় সাগরের বহির্নোঙ্গর এলাকায় অবৈধভাবে বিদেশি জাহাজে জ্বালনি তেল বিক্রির বিষয়টি নজরে আসে কোস্ট গার্ডের। প্রবা ফটো

সাগরে শুল্ক ফাঁকি দিয়ে বিদেশি জাহাজে জ্বালানি তেল সরবরাহের সময় পানামার পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ ও বাংলাদেশের একটি অয়েল ট্যাংকার আটক করা হয়েছে। আটক করার আগ পর্যন্ত ৩৫৬ টন জ্বালানি তেল বিদেশি জাহাজটিতে সরবরাহ করা হয়।

কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার উপকূলবর্তী সাগরের বহির্নোঙ্গর এলাকায় অবৈধভাবে জ্বালানি তেল আদান-প্রদান ও আটকের এই ঘটনা ঘটে গতকাল মঙ্গলবার দুপুরে।

কোস্টগার্ড সদর দপ্তরের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক জানান, কোস্টগার্ডের জাহাজ ‘অপূর্ব বাংলা’ শনিবার সকাল থেকে কুতুবদিয়া বহির্নোঙ্গর এলাকায় সাগরে নিয়মিত টহল দিচ্ছিল। এক পর্যায়ে গতকাল মঙ্গলবার দুপুরের দিকে বাংলাদেশি অয়েল ট্যাংকার ‘ওটি ইউনিয়ন’ থেকে পানামার পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ ‘এমটি ডলফিন-১৯’-এ জ্বালানি তেল সরবরাহ করতে দেখেন কোস্টগার্ড সদস্যরা। 


আটকের পর জাহাজ দুটিকে নিয়ে আসে কোস্ট গার্ড। প্রবা ফটো


টহলরত কোস্টগার্ড সদস্যরা ঘটনাস্থলে গিয়ে এ বিষয়ে জাহাজ দুটির সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদে তারা কুতুবদিয়া উপকূলভাগের সাগরে নোঙর করা এবং জ্বালানি তেল সংগ্রহ কিংবা প্রদানের সপক্ষে বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেননি।’

মো. সিয়াম-উল-হক বলেন, ‘পানামার পতাকাবাহী বিদেশি জাহাজটি মোংলা সমুদ্রবন্দরে যাওয়ার কথা ছিল। কিন্তু শনিবার সকাল ৭টায় জাহাজটি সেখানে না গিয়ে কুতুবদিয়া বহির্নোঙ্গর এলাকায় নোঙর করে। এছাড়া চট্টগ্রামবন্দর ও কাস্টমস কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত বিদেশি জাহাজটি অবৈধভাবে বাংলাদেশি অয়েল ট্যাংকার থেকে জ্বালানি তেল সংগ্রহ করছিল। এভাবে বিদেশি জাহাজটি টানা সাত ঘণ্টায় প্রায় ৩৫৬ টন জ্বালানি তেল সংগ্রহ করেছে।’

বিপুল রাজস্ব ফাঁকি দিয়ে বিদেশি জাহাজটিতে তেল সরবরাহ করা হচ্ছিল তথ্য দিয়ে কোস্টগার্ডের এই কর্মকর্তা বলেন বলেন, ‘বাংলাদেশি ৯ জন ক্রুসহ জাহাজ দুটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে কোস্টগার্ডের তত্ত্বাবধানে রাখা হয়েছে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ কর্তৃক মেরিন কোর্টের মাধ্যমে জাহাজ দুটির বিরুদ্ধে জরিমানা আদায়সহ ঘটনার ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা