× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সিলেট কেন্দ্রীয় কারাগারে হত্যা মামলার আসামির মৃত্যু

সিলেট অফিস

প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৫৬ পিএম

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৫ ২০:০৮ পিএম

সিলেট কেন্দ্রীয় কারাগার। ফাইল ছবি

সিলেট কেন্দ্রীয় কারাগার। ফাইল ছবি

সিলেট কেন্দ্রীয় কারাগারে এক হত্যা মামলার আসামি অসুস্থ হয়ে মারা গেছেন।সোমবার (৩ ফেব্রুয়ারি) বেলা ২টার দিকে কারাগার থেকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) আছরের নামাজের পর তার দাফন সম্পন্ন হয়। 

মৃত আসামির নাম আব্দুল হামিদ। তিনি সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার হাতিডহর গ্রামের বাসিন্দা।

সিলেট কেন্দ্রীয় কারাগারের জেলার মো. সাখাওয়াত হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘সোমবার সকালে আব্দুল হামিদের বুকে ব্যথা শুরু হলে কারাগারের হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য দুপুর ২টার দিকে ওসমানী হাসপাতালে নিয়ে যায় জেল কর্তৃপক্ষ। কিন্তু পথেই তার মৃত্যু হয়।’

তিনি আরও বলেন, ‘আব্দুল হামিদ হত্যা ও চুরির মামলার আসামি হয়ে এক বছর ধরে সিলেট কেন্দ্রীয় কারাগারে ছিলেন। তার মামলাটি বিচারাধীন।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা