× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লক্ষ্মীপুরে ৪ সাংবাদিককে মারধর-‘গুলি’

লক্ষ্মীপুর প্রতিবেদক

প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৫ ২০:১৪ পিএম

আহত সাংবাদিকরা হাসপাতালে চিকিৎসাধীন। প্রবা ফটো

আহত সাংবাদিকরা হাসপাতালে চিকিৎসাধীন। প্রবা ফটো

লক্ষ্মীপুরে পেশাগত কাজে যাওয়ার পথে ৪ সাংবাদিককে মারধর করেছে মুখোশধারী দুর্বৃত্তরা। এ সময় তাদের লক্ষ্য করে ছররা গুলি ছোঁড়া হয়েছে বলে জানান তারা।

সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকাল ৪ টার দিকে সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের গণশ্যামপুর গ্রামে এ ঘটনা ঘটে

আহতরা হলেন- দৈনিক খবরের কাগজের জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম, আমার বার্তা প্রতিনিধি আব্দুল মালেক নিরব, আমার সংবাদের প্রতিনিধি মো. আলাউদ্দিন এবং আলোকিত সকালের প্রতিনিধি ফয়সাল মাহমুদ। রফিকের মাথাসহ শরীরের বিভিন্ন অংশে রক্তাক্ত জখমের চিহ্ন রয়েছে। তাদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত সাংবাদিকরা জানান, জমি নিয়ে বিরোধের জেরে দত্তপাড়া গ্রামে প্রবাসীর বাড়িতে দখল ও হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় সংবাদ করতে যাওয়ার পথে ঘটনাস্থলের কাছে পৌঁছলে ৮-১০ জন মুখোশধারী ব্যক্তি আমাদের মোটরসাইকেলের গতিরোধ করে। এ সময় সংবাদ সংগ্রহ না করে চলে যেতে বলে তারা। আমরা যাওয়ার চেষ্টা করলে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে জিম্মি করে বাঁশ দিয়ে এলোপাতাড়ি মারধর করা হয়। এ সময় গুলি করলে লক্ষ্যচ্যুত হয়।

সাংবাদিক রফিকুল ইসলাম বলেন, ‘হামলাকারীরা মুখোশধারী ছিল। হত্যার উদ্দেশে তারা হামলা ও গুলি করেছে। তারা জিম্মি করে আমাদের মোবাইলফোন ও টাকাসহ মানিব্যাগগুলো নিয়ে গেছে।’

সদর হাসপাতালের চিকিৎসক কমলা শীষ রায় বলেন, আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। একজনের হাঁটুতে আঘাতের চিহ্ন রয়েছে, তা গুলির কি না- এক্সরে করার পর নিশ্চিত হওয়া যাবে।

দত্তপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর আলম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি। সেখানে কাউকে পাওয়া যায়নি। কারা, কী কারণে হামলা করেছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে হামলার ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করার জন্য স্থানীয় প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন লক্ষ্মীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল। তিনি বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে সন্ত্রাসী হামলার ঘটনাটি ন্যক্কারজনক।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা