× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাগেরহাটে নিষিদ্ধ শাপলাপাতা মাছ উদ্ধার

বাগেরহাট প্রতিবেদক

প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৫ ২০:০৩ পিএম

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৫ ২০:১৮ পিএম

বাগেরহাটে নিষিদ্ধ শাপলাপাতা মাছ উদ্ধার

বাগেরহাটে মাছ বাজার থেকে দুটি শাপলাপাতা মাছ উদ্ধার করেছে সুন্দরবন পূর্ব বন বিভাগ। সোমবার (৩ ফেব্রুয়ারি) সকালে জেলা শহরের কেবি বাজার থেকে ১২০ কেজি ওজনের এই মাছ উদ্ধার করে বনরক্ষীরা।

মাছ উদ্ধারের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। বনরক্ষীদের উপস্থিতি টের পেয়ে মাছ ব্যবসায়ীরা আগেই পালিয়ে যায় মাছ ফেলে। 

সুন্দরবন পূর্ব বনবিভাগের কর্মকর্তা (ডিএফও) কাজী নুরুল করীম বলেন, কেবি বাজারে নিষিদ্ধ সামুদ্রিক শাপলাপাতা মাছ বিক্রি হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে বনরক্ষীরা সেখানে অভিযানে যান। এ সময় ১২০ কেজি ওজনের নিষিদ্ধ দুটি শাপলাপাতা মাছ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া শাপলাপাতা মাছ কেরোসিন দিয়ে বন বিভাগের কার্যালয়ের চত্বরে মাটির নিচে পুঁতে ফেলা হয়েছে।

তিনি আরও বলেন, বিলুপ্তপ্রায় প্রজাতির শাপলাপাতা মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। এই মাছ ধরা, বিক্রয় ও সংরক্ষণ না করার জন্য বন বিভাগের পক্ষ থেকে প্রচার-প্রচারণা চালানো হয়েছে। এরপরেও কিছু অসাধু জেলে এই মাছ ধরে বিক্রি করছে। এ ব্যাপারে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা