× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বকেয়া বেতনের দাবিতে পোশাকশ্রমিকদের বিক্ষোভ

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:৫৮ পিএম

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:৫৯ পিএম

বকেয়া বেতনের দাবিতে পোশাকশ্রমিকদের বিক্ষোভ

বকেয়া বেতনের দাবিতে চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামি থানাধীন পলিটেকনিক মোড় এলাকায় সড়ক অবরোধ করেছে পোশাক কারখানার শ্রমিকরা। 

সোমবার (৩ ফেব্রুয়ারি) সকালে আনোয়ারা ড্রেস মেকার্স লিমিটেডের শ্রমিকরা এ অবরোধ করেন। বিকাল ৪টা পর্যন্ত সড়কে শ্রমিকরা অবস্থান করেন। 

ঘটনাস্থলে থাকা শিল্প পুলিশের পরিদর্শক উত্তম চন্দ্র দেব বলেন, ‘সকাল থেকে বিকাল পর্যন্ত শ্রমিকরা তাদের অবরোধ কর্মসূচি চালায়। আমরা তাদেরকে বুঝিয়ে সরিয়ে নেওয়ার চেষ্টা করেছি। কারখানা কর্তৃপক্ষ দুই কিস্তিতে বকেয়া পরিশোধ করার আশ্বাস দিয়েছেন। এরপরও শ্রমিকরা তাদের অবরোধ কর্মসূচি চালিয়ে যান।’

পুলিশ ও আন্দোলনকারী শ্রমিক সূত্রে জানা যায়, গত বছরের ডিসেম্বর মাসের বকেয়া বেতন না পাওয়ায় সড়ক অবরোধ শুরু করেন শ্রমিকরা। সড়ক অবরোধের কারণে টেকনিক্যাল মোড় এলাকায় রাস্তার উভয়পাশে যানচলাচল বন্ধ হয়ে যায়। ঘটনাস্থলে সেনাবাহিনী, শিল্পাঞ্চল পুলিশ ও খুলশী থানা পুলিশ গিয়ে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। কিন্তু তাতেও শ্রমিকরা সড়ক ছাড়ছেন না।

আন্দোলনকারী শ্রমিকদের দাবি, গত তিন মাস ধরে তারা বেতন পাচ্ছেন না। মালিকপক্ষ বেতন নিয়ে গড়িমসি করছেন্। বেতন দেওয়ার নিশ্চয়তা না পেলে তারা সড়ক ছাড়বেন না। উল্টো দুপুরের দিকে একই দাবিতে প্রতিষ্ঠানটির শ্রমিকদের সঙ্গে আন্দোলনে যোগ দেন ফ্রাংক এপারেলস লিমিটেড নামের আরেকটি গার্মেন্টের শ্রমিকরা।

এ সম্পর্কে জানতে চাইলে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক জসিম উদ্দিন চৌধুরীর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি মোবাইল রিসিভ করেননি। 

শিল্প পুলিশের ডিআইজি মো. সোলায়মান বলেন, শ্রমিকরা দুই মাসের বকেয়া বেতনের দাবিতে অবরোধ শুরু করেছেন। আমরা মালিক পক্ষের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন ডিসেম্বর মাসের বেতন বকেয়া আছে। শিপমেন্ট জটিলতার কারণে তারা রপ্তানি করা পোশাকের পেমেন্ট পেতে দেরি হচ্ছে যে কারণে শ্রমিকদের বেতন দিতে পারছেন না। তারা শ্রমিকদের বেতন প্রদানের চেষ্টা করছেন। কিছু শ্রমিককে আজকে ডিসেম্বর মাসের বকেয়া বেতন দিয়েছেন। অন্যদেরও দেওয়ার আশ্বাস দিয়েছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা