× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বান্দরবান সীমান্তে মাইন বিস্ফোরণে কিশোরের পা বিচ্ছিন্ন

বান্দরবান প্রতিবেদক

প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:৩১ পিএম

নাইক্ষংছড়িতে স্থলমাইন বিস্ফোরণে তরিকুল নামে এক কিশোর আহত। প্রবা ফটো

নাইক্ষংছড়িতে স্থলমাইন বিস্ফোরণে তরিকুল নামে এক কিশোর আহত। প্রবা ফটো

বান্দরবানের নাইক্ষংছড়িতে স্থলমাইন বিস্ফোরণে তরিকুল নামে এক কিশোর আহত হয়েছেন। সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় উপজেলার ফুলতলির ৪৮ নাম্বার সীমান্ত পিলারের মিয়ানমারের অভ্যন্তরে এঘটনা ঘটে।

আহত তরিকুল কক্সবাজার রামুর কাউয়ার খোপ এলাকার আবদুর রশিদের ছেলে।

নাইক্ষংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মাজাহারুল ইসলাম চৌধুরী বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।

স্থানীয়দের বরাতে তিনি জানান, অবৈধ ভাবে মিয়ানমার থেকে বাংলাদেশে গরু পাচার করছে এলাকার সংঘবদ্ধ একটি চক্র। তারা বিভিন্ন সময় নামমাত্র মজুরি দিয়ে শ্রমিক হিসেবে এলাকার এবং এলাকার বাইরের লোকজনকে মিয়ানমারে পাঠায় গরুগুলো আনতে। এবারও  চক্রটির হয়ে গরু আনতে সীমান্তের ৪৮ নম্বর পিলারের মিয়ানমারের অভ্যন্তরে গেলে সেখানে মিয়ানমার সরকারের বাহিনী ও বিদ্রোহী বাহিনীর  আগে থেকে পুতে রাখা স্থল মাইন বিস্ফোরণের কবলে পড়ে তরিকুল। এ ঘটনায় তার বাম পায়ের গোড়ালি পা থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গত ২৪ জানুয়ারি এই উপজেলার দোছড়ি ও নাইক্ষংছড়ি সদর ইউপির ফুলতলির ৪৭,৪৮ ও ৪৯ নম্বর সীমান্ত পিলারের মিয়ানমারের অভ্যন্তরে পৃথক স্থলমাইন বিস্ফোরণে তিনজন আহত হয়েছিল।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা