× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গাজীপুরে মার্কেটে ভয়াবহ আগুন

গাজীপুর প্রতিবেদক

প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:২৫ পিএম

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:২৯ পিএম

গাজীপুর চান্দনা চৌরাস্তায় একটি মার্কেটে আগুন লাগে। প্রবা ফটো

গাজীপুর চান্দনা চৌরাস্তায় একটি মার্কেটে আগুন লাগে। প্রবা ফটো

গাজীপুরে চান্দনা চৌরাস্তা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে একটি মার্কেটে ভয়াবহ আগুন লেগেছে । সোমবার (৩ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টার দিকে আনোয়ারা বেগম সুপার মার্কেটে এই ঘটনা ঘটে।

খবর পেয়ে গাজীপুর ও ভোগড়া মডার্ন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গঠনাস্থলে গিয়ে এক ঘণ্টার চেষ্টায় বিকাল সাড়ে চারটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারি পরিচালক মো. মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আধাপাকা-টিনের ছাউনি দেওয়া মার্কেটটিতে পাঁচটি দোকান ছিল। দোকানগুলোতে গ্যাসের চুলা ও গ্যাস সিলিন্ডারসহ বিভিন্ন মালামাল বিক্রি করা হতো। বিকাল সাড়ে তিনটার দিকে একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।

এ সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে বলে ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা জানিয়েছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা