× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বরগুনায় আওয়ামী লীগের লিফলেট বিতরণ

বরগুনা প্রতিবেদক

প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:০৬ পিএম

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:৪২ পিএম

বরগুনায় ফ্যাসিস্ট আওয়ামী লীগের লিফলেট বিতরণ। প্রবা ফটো

বরগুনায় ফ্যাসিস্ট আওয়ামী লীগের লিফলেট বিতরণ। প্রবা ফটো

বরগুনায় আওয়ামী লীগের ফেসবুকের কর্মসূচি হিসেবে বিতরণ করা হচ্ছে লিফলেট। জেলার সবকটি উপজেলায় একযোগে এই বিতরণ কর্মসূচি পালন করা হচ্ছে। আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত লিফলেট বিতরণ করবে বলে বিতরণকারীদের একটি সূত্র থেকে জানা গেছে। 

সোববার (৩ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে বরগুনা পৌর শহরের দুধ বাজার এলাকাসহ বিভিন্ন স্থানে এ লিফলেট বিতরণ করা হয়। 

জাতীয় শ্রমিক লীগ বরগুনা জেলা শাখার সাবেক আহ্বায়ক আবদুল হালিম মোল্লার নেতৃত্বে এ কর্মসূচি পালন করা হয়। তবে এসময় জেলা আওয়ামী লীগের অন্য কোন নেতাকর্মীকে দেখা যায়নি। 

ফেব্রুয়ারি মাসে আওয়ামী লীগ দেশের সার্বভৌমত্ব, গণতন্ত্র, এবং মুক্তিযুদ্ধের চেতনাকে রক্ষার জন্য একাধিক প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেছে। এই কর্মসূচির লক্ষ্য- অবৈধ ও অসাংবিধানিক শাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং জনগণের মৌলিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা করা। 

প্রতিবাদ কর্মসূচির লিফলেট প্রচারপত্রে উল্লেখ করা হয়েছে, মুক্তিযুদ্ধের চেতনার আলোকে উদ্ভাসিত স্বদেশভূমি পুনঃপ্রতিষ্ঠিত করতে এবং বাংলাদেশের গণতন্ত্র, শান্তি, উন্নয়ন ও সমৃদ্ধির লক্ষ্যে অবৈধ দখলদার ফ্যাসিস্ট ইউনূসের নেতৃত্বে উগ্র-সাম্প্রদায়িক অগণতান্ত্রিক অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াবে আওয়ামী লীগ।

আবদুল হালিম মোল্লার বলেন, ‘শেখ হাসিনাকে দেশে ফেরাতে আমরা বদ্ধ পরিকর। বাংলাদেশে আওয়ামী লীগ আবার জনগণের পাশে থেকে কাজ করবে। আওয়ামী লীগ কাগজের নৌকা না, যে তাসের ঘরের মতো ভেঙে পড়বে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা