× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নাগরিক সংলাপ

রাষ্ট্রের ঘাড়ে ফ্যাসিবাদ যেন আর চেপে বসতে না পারে

কক্সবাজার অফিস

প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৫ ২২:২৮ পিএম

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৫ ২২:৫০ পিএম

বৈষম্যহীন রাষ্ট্র বিনির্মাণে নাগরিক সমাজের ঐক্যের সম্মিলনের লক্ষ্যে ‘সংস্কার, জাতীয় ঐক্য ও নাগরিক ভাবনা’ শীর্ষক নাগরিক সংলাপ রবিবার  কক্সবাজারে অনুষ্ঠিত হয়। প্রবা ফটো

বৈষম্যহীন রাষ্ট্র বিনির্মাণে নাগরিক সমাজের ঐক্যের সম্মিলনের লক্ষ্যে ‘সংস্কার, জাতীয় ঐক্য ও নাগরিক ভাবনা’ শীর্ষক নাগরিক সংলাপ রবিবার কক্সবাজারে অনুষ্ঠিত হয়। প্রবা ফটো

রাষ্ট্রের ঘাড়ে আর যেন কোনোভাবেই ফ্যাসিবাদ চেপে বসতে না পারে সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। এজন্য গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে ওঠা জাতীয় ঐক্য ধরে রাখতে হবে। রবিবার (২ ফেব্রুয়ারি) কক্সবাজারে এক নাগরিক সংলাপে বক্তারা এ আহ্বান জানান। এ ছাড়া রাষ্ট্র সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকারকে যৌক্তিক সময় দেওয়ার প্রয়োজনীয়তাও তুলে ধরেন বক্তারা।

বৈষম্যহীন রাষ্ট্র বিনির্মাণে নাগরিক সমাজের ঐক্যের সম্মিলনের লক্ষ্যে ‘সংস্কার, জাতীয় ঐক্য ও নাগরিক ভাবনা’ শীর্ষক এ নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়।

রবিবার বিকালে কক্সবাজার পাবলিক লাইব্রেরি ও ইনস্টিটিউটের শহীদ সুভাষ হলে কক্সবাজার সিভিল সোসাইটি এ আয়োজন করে। বিশিষ্ট শিক্ষাবিদ নাছির উদ্দিনের সভাপতিত্বে সংলাপটি সঞ্চালনা করেন কক্সবাজার সিভিল সোসাইটির সভাপতি আবু মোর্শেদ চৌধুরী খোকা।

এতে জেলার রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক সমস্যা-সংকট নিয়ে আলোচনার পাশাপাশি জাতীয় পর্যায়ের বিষয়গুলোও উঠে আসে। রাষ্ট্রকাঠামো সংস্কার বাস্তবায়ন এবং ৫ আগস্টের অভ্যুত্থানের চেতনায় রাষ্ট্রকে আমূল সংস্কারের জন্য জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানানো হয়।

রাষ্ট্রের প্রতিটি সেক্টর দুর্নীতি ও অনিয়মে ছেয়ে গেছে উল্লেখ করে বক্তারা বলেন, প্রত্যেকটি সেক্টরকে ঢেলে সাজাতে হবে। রাষ্ট্র ও জনগণের স্বার্থে একান্ত প্রয়োজনীয় সংস্কারকাজ সম্পাদনের পরই সর্বজন গ্রহণযোগ্য একটি সুন্দর নির্বাচন উপহার দেওয়া সম্ভব হবে।

সংলাপে প্যানেল আলোচক হিসেবে অংশ নেন জেলা জামায়াতের সেক্রেটারি জাহেদুল ইসলাম, এবি পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর কাশেম, কক্সবাজার প্রেস ক্লাবের সভাপতি মাহবুবুর রহমান, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি জিএম আশেক উল্লাহ, শহর জামায়াতের আমির আব্দুল্লাহ আল ফারুক, হোটেল-মোটেল ও গেস্টহাউস মালিক সমিতির সভাপতি আবুল কাশেম সিকদার, নজরুল-আব্বাস সেন্টারের সভাপতি অ্যাডভোকেট রমিজ আহমেদ, জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য এসএম সুজা উদ্দিন, পর্যটন বিশেষজ্ঞ অধ্যাপক মঈনুল হাসান পলাশ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি শাহেদুল ওয়াহিদ শাহেদ, সাগর-উল ইসলাম, জিনিয়া শারমিন রিয়া, তাশদিদ রেজা ও রিয়াদ মনি, অধ্যাপক অজিত দাশ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট মোহাম্মদ ইউনুস, ইসলামী আন্দোলন কক্সবাজারের সভাপতি মোহাম্মদ আলী, অ্যাডভোকেট সাকি এ কাউসার, কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষক তামান্না নওরিন, ছাত্রদল নেতা মিজানুল আলম প্রমুখ।

আয়োজকরা জানিয়েছেন, নতুন আকাঙ্ক্ষার বাংলাদেশে প্রান্তিক পর্যায়ে প্রতিনিধিত্বকারী নাগরিক প্রতিনিধিদের ভাবনাকে জাতীয় পর্যায়ে তুলে ধরতে এই নাগরিক সংলাপের আয়োজন করা হয়েছে। প্যানেল আলোচকদের উত্থাপিত প্রস্তাবনা ও ভাবনাগুলো লিখিত আকারে সরকারের ঊর্ধ্বতন পর্যায়ে পৌঁছানোর ব্যবস্থা নেওয়া হবে। মূলত সমাজের সর্বস্তরের মানুষের ভাবনাকে সংযুক্ত করে জাতীয় ঐক্যকে সুসংহত করতেই এই প্রচেষ্টা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা