× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কম দামে ফল ব্যবসায়ীদের স্টল বরাদ্দের দাবি

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৫৮ পিএম

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৫ ২০:২০ পিএম

কম দামে ফল ব্যবসায়ীদের স্টল বরাদ্দের দাবি

ক্ষুদ্র ফল ব্যবসায়ীরা বরিশাল সিটি করপোরেশনের কাছে কম দামে স্টল বরাদ্দ চেয়েছেন। এই দাবিতে তারা রবিবার (২ ফেব্রুয়ারি) করপোরেশনের সামনে কর্মসূচি পালন করেন।

এতে সভাপতিত্ব করেন ফল ব্যবসায়ী সমিতির সভাপতি শহিদ খান। মানববন্ধনে ব্যবসায়ী নেতারা বক্তৃতা দেন। তারা বলেন, বাজারে তারা প্রায় তিন যুগ ধরে ব্যবসা করে আসছেন। সব নিয়ম মেনেই তারা ব্যবসা করছেন। কিন্তু আজ পর্যন্ত তারা করপোরেশনের পক্ষ থেকে স্টল বরাদ্দ পাননি। 

ব্যবসায়ী নেতারা বক্তৃতায় আরও বলেন, বরিশাল সিটি করপোরেশন সৃষ্টি হওয়ার পর থেকে প্রত্যেক নগরপিতা স্টল নির্মাণ করে বরাদ্দ দেওয়ার আশ্বাস দিয়েছেন। তাতে তারা আশ্বস্ত হয়েছেন। কিন্তু বর্তমানে স্টল নির্মাণের পর সিটি করপোরেশন স্টল ইজারার নামে অনেক বেশি টাকা ধার্য করেছে। ক্ষুদ্র ব্যবসায়ী হিসেবে কারোরই পক্ষে ধার্যকৃত টাকা দেওয়া সম্ভব নয়। তাই কম টাকায় যাতে স্টল বরাদ্দ দেওয়া হয়, তা বিবেচনায় নিতে হবে সিটি করপেরোশনের প্রশাসনকে।

 মানববন্ধন শেষ করে ব্যবসায়ী সমিতির নেতারা বরিশাল সিটি করপোরেশনের প্রশাসকের কাছে  কম টাকায় স্টল বরাদ্দের দাবি জানিয়ে স্মারকলিপি পেশ করেন।



শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা