× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় তরুণকে কুপিয়ে হত্যা

বরগুনা প্রতিবেদক

প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৫৬ পিএম

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৫ ২০:০৮ পিএম

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় তরুণকে কুপিয়ে হত্যা

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় শনিবার (১ ফেব্রুয়ারি) রাতে বরগুনার তালতলী উপজেলার কচুপাত্রা পুরাতন বাজার এলাকায় এক তরুণকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহতের নাম আরাফাত খাঁন (২২)। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাগর হাওলাদার নামের একজনকে আটক করেছে পুলিশ। 

জানা যায়, তালতলী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক পঁচাকেড়ালিয়া ইউনিয়নের কলারং গ্রামের শহীদ সিকদার, তার দুই ছেলে সোহেল সিকদার ও আরাফাত সিকদার, ভাতিজা বায়েজিত সিকদার দীর্ঘদিন ধরে মাদকের কারবার করে আসছেন। গত বৃহস্পতিবার শহীদ সিকদারের ছেলে সোহেল সিকদার ও আরাফাত সিকদার কচুপাত্রা বাজারে মাদক বিক্রি করতে আসেন। এ সময় আরাফাত খাঁন তাদের বাধা দেন। এ নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। গত শনিবার রাত ৯টায় আরাফাত খাঁন প্রতিবেশী হাবিব উল্লাহকে নিয়ে কচুপাত্রা পুরাতন বাজারে যাচ্ছিলেন। পথিমধ্যে ওঁৎ পেতে থাকা শহীদ সিকদার, সোহেল সিকদার, আরাফাত সিকদার ও ভাতিজা বায়েজিদ সিকদারসহ ১০-১২ জন সন্ত্রাসী আরাফাত খাঁনের মোটরসাইকেলের গতিরোধ করে। পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে গুরুতর জখম করা হয়। এ সময় মোটরসাইকেলে থাকা হাবিব উল্লাহ গুরুতর জখম হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে আরাফাত খাঁনকে মৃত ঘোষণা করা হয়। 

নিহতের বাবা আব্দুল জলিল খাঁন বলেন, ‘মাদক বিক্রিতে বাধা দেওয়ায় আমার ছেলেকে শহীদ সিকদার ও তার দুই ছেলে, ভাতিজাসহ সহযোগীরা কুপিয়ে হত্যা করেছে। আমি এর বিচার চাই।’ 

তালতলী থানার ওসি মো. শাহজালাল বলেন, ‘ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। অপর জড়িতদের আটকের চেষ্টা চলছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা