× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘জয় বাংলা’ স্লোগান দিয়ে গ্রেপ্তার আ.লীগ নেতাকে ছিনতাই

পাবনা প্রতিবেদক

প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৪২ পিএম

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৪৬ পিএম

 ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে গ্রেপ্তার আ.লীগ নেতাকে ছিনতাই

জয় বাংলা স্লোগান দিয়ে পুলিশের গাড়ি থেকে পাবনার সুজানগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওহাবকে ছিনিয়ে নিয়েছেন নেতাকর্মীরা। এ ঘটনায় ৮ জন পুলিশ সদস্য আহত হয়েছেন।

রবিবার (২ ফেব্রুয়ারি) বিকালে সুজানগর পৌর এলাকার মথুরাপুর হাইস্কুলের সামনে এই ঘটনা ঘটে।

আব্দুল ওহাব সুজানগর উপজেলার সাবেক চেয়ারম্যান এবং সাবেক পৌর মেয়র। তিনি গত জুলাই-আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলার পলাতক আসামি।

স্থানীয় ও পুলিশ জানায়, বিকালে আব্দুল ওহাবের বাড়িসংলগ্ন মথুরাপুর স্কুলের মসজিদের নামাজ শেষে বের হলে সুজানগর থানার পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে গাড়িতে উঠায়। এ সময় গাড়িটি ঘিরে ধরেন বেশ কয়েকজন লোক। তারা আব্দুল ওহাবকে ছেড়ে দিতে বলেন। তাতে পুলিশ রাজি না হলে কয়েকশ লোক জড়ো হয়ে জয় বাংলা স্লোগান দিয়ে তাকে গাড়ি থেকে জোর করে ছিনিয়ে নেয়। এসময় ধস্তাধস্তিতে ৮ জন পুলিশ সদস্য আহত হোন।

এ বিষয়ে অভিযুক্ত সুজানগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওহাবের মুঠোফোনে যোগাযোগ করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।

বিষয়টি নিশ্চিত করে পাবনা পুলিশ সুপার মোরতোজা আলী খান বলেন, ‘আব্দুল ওহাব বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলার এজাহারভুক্ত আসামি। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে মথুরাপুর স্কুল থেকে গ্রেপ্তার করা হয়। কিন্তু শতাধিক লোকজন তাকে পুলিশের গাড়ি থেকে ছিনিয়ে নিয়েছে। তাকে পুনরায় ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। খুব শিগগিরই তাকে গ্রেপ্তার করা হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা