× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কুড়িগ্রামে সাবেক এমপি নাজমীন সুলতানা গ্রেপ্তার

কুড়িগ্রাম প্রতিবেদক

প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:১৭ পিএম

নবম জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের এমপি আহমেদ নাজমীন সুলতানা নাজলী। ছবি : সংগৃহীত

নবম জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের এমপি আহমেদ নাজমীন সুলতানা নাজলী। ছবি : সংগৃহীত

কুড়িগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমন ও নিপীড়ন মামলায় সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) আহমেদ নাজমীন সুলতানা নাজলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১ ফেব্রুয়ারি) রাতে জেলার পুরাতন শহরের মোক্তারপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

নাজমীন সুলতানা ৯ম জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন-৬-এর সংসদ সদস্য ও কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ছিলেন। বর্তমানে তিনি কুড়িগ্রাম মহিলা আওয়ামী লীগের সভানেত্রীর দায়িত্ব পালন করছেন।

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সংসদ সদস্য থাকাকালে তার অনুকূলে বিভিন্ন সরকারি বরাদ্দ টাকার বিনিময়ে বিক্রির অভিযোগ রয়েছে।

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাবিবুল্লাহ বলেন, ‘তাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমন ও নিপীড়ন মামলায় আটক করে থানায় নেওয়া হয়েছে। তাকে অধিকতর জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা