× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টেকনাফে বাড়ির ছাদ থেকে ৩টি মেছো বাঘের শাবক উদ্ধার

কক্সবাজার অফিস

প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৫ ১১:৩৯ এএম

টেকনাফ পৌরসভার ইসলামাবাদ গ্রামের একটি বাড়ির ছাদ থেকে তিনটি মেছো বাঘের তিনটি শাবক উদ্ধার করেছে বনবিভাগ। প্রবা ফটো

টেকনাফ পৌরসভার ইসলামাবাদ গ্রামের একটি বাড়ির ছাদ থেকে তিনটি মেছো বাঘের তিনটি শাবক উদ্ধার করেছে বনবিভাগ। প্রবা ফটো

কক্সবাজারের টেকনাফের একটি বাড়ির ছাদ থেকে তিনটি মেছো বাঘের তিনটি শাবক উদ্ধার করেছে বনবিভাগ। উদ্ধার করা তিনটি শাবক বর্তমানে বনবিভাগের রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ে হেফাজতে রয়েছে।

রবিবার (২ ফেব্রুয়ারি) দুপুরে বনবিভাগের কার্যালয় সংলগ্ন বনে অবমুক্ত করা হবে। এর আগে শনিবার সন্ধ্যার দিকে পৌরসভার ইসলামাবাদের ৪ নম্বর ওয়ার্ডের আব্দুস সালামের বাড়ির ছাদের লাকড়ির ঝোপের ভেতর থেকে তিনটি মেছো বাঘের শাবক উদ্ধার করা হয়েছে।

বনবিভাগের টেকনাফ রেঞ্জ কর্মকর্তা আব্দুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, শনিবার সন্ধ্যায় আব্দুস সালামের বাড়ির ছাদের লাকড়ির ঝোপের ভেতরে মেছো বাঘের বাচ্চা দেখতে পেয়ে বনবিভাগে খবর দেয়। পরে রেঞ্জ কর্মকর্তার নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে গিয়ে তিনটি শাবক উদ্ধার করা হলেও মাকে পাওযা যায়নি। খাবার হিসেবে প্রথমে দুই কেজি মুরগী ও কিছু মাছ দেওয়া হয়ে হলেও পরে এক কেজি দুধ দেওয়া হয়েছে। উদ্ধার করা তিনটি শাবক বর্তমানে বনবিভাগের হেফাজতে রয়েছে। রবিবার দুপুরে বনবিভাগের কার্যালয় সংলগ্ন বনে অবমুক্ত করা হবে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা