× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাড়ে ১০ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিবেদক

প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৫ ০৯:৪৭ এএম

সাড়ে ১০ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু। প্রবা ফটো

সাড়ে ১০ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু। প্রবা ফটো

ঘন কুয়াশার কারণে সাড়ে ১০ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। রবিবার (২ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) ফেরি চলাচল শুরু করে।

এর আগে শনিবার (১ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১০টা থেকে ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ সাময়িকভাবে ফেরিসহ সকল প্রকার নৌযান চলাচল বন্ধ রাখে।

কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে দৃষ্টিসীমা শূন্যের কোঠায় নেমে আসে, যার ফলে নৌ চলাচলে মারাত্মক ঝুঁকি তৈরি হয়।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার সহকারী মহাব্যবস্থাপক (বাণিজ্য) মোহাম্মদ সালাউদ্দিন জানান, কুয়াশার কারণে দৃষ্টিসীমা শূন্য হয়ে গিয়েছিল। তবে কুয়াশা কমে আসায় রবিবার সকাল ৯টার দিকে ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল স্বাভাবিক করা হয়েছে। বর্তমানে নৌপথ নিরাপদ রয়েছে। এই দীর্ঘ সময় ফেরি বন্ধ থাকায় দক্ষিণবঙ্গের ২১ জেলার যাত্রী ও পণ্যবাহী যানবাহন চালকদের দুর্ভোগ পোহাতে হয়েছে। তবে বর্তমানে ফেরি চলাচল স্বাভাবিক থাকায় যাত্রী ও পরিবহন চালকদের মধ্যে স্বস্তি ফিরেছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা