× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রূপসায় দুর্ঘটনার কবলে লাইটার জাহাজ, উদ্ধারে কোস্ট গার্ডের অভিযান

খুলনা অফিস

প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৫ ১৬:৪৬ পিএম

আপডেট : ৩১ জানুয়ারি ২০২৫ ১৬:৫৭ পিএম

খুলনার রূপসা নদীতে দুর্ঘটনার কবলে পড়া লাইটার জাহাজ এম ভি সেভেন সার্কেল-২৩ এর উদ্ধার অভিযান চলছে

খুলনার রূপসা নদীতে দুর্ঘটনার কবলে পড়া লাইটার জাহাজ এম ভি সেভেন সার্কেল-২৩ এর উদ্ধার অভিযান চলছে

খুলনার রূপসা নদীতে দুর্ঘটনার কবলে পড়া লাইটার জাহাজ এম ভি সেভেন সার্কেল-২৩ এর উদ্ধার অভিযান চলছে। দুর্ঘটনার সময় জাহাজে থাকা ১৩ জন ক্রু সম্পূর্ণ নিরাপদে আছেন এবং তাদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে নিশ্চিত করেছেন কোস্ট গার্ড কর্মকর্তারা।

শুক্রবার (৩১ জানুয়ারি) কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম উল হক এই তথ্য নিশ্চিত করেন।  

কোস্ট গার্ড সূত্র জানায়, লাইটার জাহাজটি হারবারিয়া থেকে ১ হাজার ১৭৫ টন সিমেন্ট তৈরির কাঁচামাল নিয়ে রূপসার উদ্দেশে রওনা দেয়। বৃহস্পতিয়ার মধ্যরাতে এটি রূপসা নদীর রেল ব্রিজের পিলারের সঙ্গে ধাক্কা খায়। এতে জাহাজটির ওয়াটার লেভেলের প্রায় দুই ফুট নিচে ফাটল দেখা দেয়, এবং জাহাজে পানি প্রবেশ করতে শুরু করে।

দুর্ঘটনার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯ এবং স্থানীয় সূত্র থেকে কোস্ট গার্ডের কাছে সহায়তা চাওয়া হয়। দ্রুত ব্যবস্থা নিয়ে বিসিজি স্টেশন রূপসা থেকে একটি উদ্ধারকারী দল ডাইভিং বোট নিয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। প্রাথমিক পর্যবেক্ষণে দেখা যায়, জাহাজটির অর্ধেকের বেশি অংশ ডুবে গেছে। জাহাজটির মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা