× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বগুড়ায় দুই ট্রাকের সংঘর্ষে নিহত ১

বগুড়া অফিস

প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৫ ১২:০৩ পিএম

আপডেট : ৩১ জানুয়ারি ২০২৫ ১২:৪০ পিএম

দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ট্রাক। প্রবা ফটো

দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ট্রাক। প্রবা ফটো

বগুড়ায় মাছ ও বালুবাহী দুই ট্রাকের সংঘর্ষে এক সহকারী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন।

শুক্রবার (৩১ জানুয়ারি) ভোরে বগুড়া-নাটোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতের নাম-পরিচয় জানা যায়নি। তবে তিনি মাছবাহী ট্রাকের সহকারী ছিলেন বলে জানা গেছে।

কুন্দারহাট হাইওয়ে পুলিশের ইনচার্জ মনোয়ারুজ্জামান প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশের এ কর্মকর্তা বলেন, খুলনা থেকে মাছবাহী একটি ট্রাক বগুড়ার দিকে যাচ্ছিল। অন্যদিক থেকে বালুবাহী একটি ট্রাক নাটোরের দিকে যাওয়ার পথে ঘন কুয়াশার কারণে রনবাঘা বাসস্ট্যান্ডে দুই ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাছবাহী ট্রাকের সহকারী নিহত হন। গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, এখনও নিহতের নাম-পরিচয় জানা যায়নি। পরিচয় জানার চেষ্টা চলছে। মরদেহ থানাতেই আছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা