× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বালু উত্তোলন নিয়ে দ্বন্দ্ব, মুন্সিগঞ্জে গোলাগুলিতে নিহত দুই

মুন্সিগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৫ ০০:০৭ এএম

আপডেট : ৩১ জানুয়ারি ২০২৫ ০০:২৪ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

মুন্সিগঞ্জে অবৈধ বালু উত্তোলন, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের ‘বন্দুকযুদ্ধে’ দুইজন নিহত হয়েছেন। জেলার সদর উপজেলার কালীরচর ও চাঁদপুরের মোহনপুরের কাছাকাছি মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। এতে একজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে ৮টার মধ্যে কিবরিয়া ও কানা জহির গ্রুপের মধ্যে এ বন্দুকযুদ্ধ হয়। দুই গ্রুপের বিরুদ্ধে বালুদস্যুতা ও ডাকাতির অভিযোগ রয়েছে।

নিহতেরা হলেন- মুন্সিগঞ্জ সদর উপজেলার ভাসানচরের বাসিন্দা রাসেল ও চাঁদপুর মতলবের বাসিন্দা রিফাত। আহত হয়েছেন আইয়ুব আলী। তিনি স্থানীয় কালীরচরের বাসিন্দা।

পায়ে গুলিবিদ্ধ আইয়ুব আলীকে প্রথমে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।

মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, ‘নদীতে চাঁদাবাজিসহ আধিপত্য বিস্তার নিয়ে কানা জহির ও কিবরিয়া গ্রুপের মধ্যে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোলাগুলি হয়েছে।’

মুন্সিগঞ্জ সদর সার্কেলের  অতিরিক্ত পুলিশ সুপার মো. বিল্লাল হোসেন বলেন, ‘ঘটনাস্থলে নৌপুলিশ কাজ করছে। অপরাধীদের গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধারের চেষ্টা চলছে। নিহত দুইজনের মরদেহ মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা