× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ গ্রেপ্তার

রংপুর অফিস

প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৫ ২২:২৪ পিএম

আপডেট : ৩০ জানুয়ারি ২০২৫ ২২:২৪ পিএম

সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ গ্রেপ্তার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা এবং একাধিক হত্যা মামলার আসামি সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাত ৯টায় রংপুর নগরীর সেন্ট্রাল রোডস্থ একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মজিদ আলী। 

পুলিশ জানায়, লালমনিরহাট-২ আসন থেকে এমপি নির্বাচিত হন নুরুজ্জামান আহমেদ। আওয়ামী লীগ সরকারের আমলে পরপর দুই মেয়াদে তিনি সমাজকল্যাণমন্ত্রী ছিলেন। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। নুরুজ্জামান রংপুর নগরীর সেন্ট্রাল রোডের এক আত্মীয়ের বাসায় অবস্থান করছেন জানতে পেয়ে পুলিশ বাসা ঘিরে রাখে। এরপর সেই বাসা থেকে তাকে গ্রেপ্তার করে কোতোয়ালি থানায় নিয়ে আসা হয়।

পুলিশ কমিশনার মজিদ আলী বলেন, নুরুজ্জামান আহমেদের বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা